Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরানের হামলায় কুয়েতে নিহত আরও ১ ভারতীয় নাগরিক

ইরানের হামলায় কুয়েতে নিহত আরও ১ ভারতীয় নাগরিক

Online Desk মার্চ 30, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধে প্রাণ হারালেন আরও এক ভারতীয়। কুয়েতে ইরানের হামলায় ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সোমবার এই তথ্য জানানো হয়েছে। রিপোর্ট অনুসারে, কুয়েতের একটি বিদ্যুৎ ও জল শোধনাগারে হামলা চালায় তেহরান। সেই হামলায় মৃত্যু হয়েছে ওই ভারতীয়ের।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত চলমান পশ্চিম এশিয়া সংঘাতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে হয়েছে আট। ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে রবিবারের হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যুতে ‘শোক’ প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের সমর্থন ও সহায়তার জন্য কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় দূতাবাস নিবিড়ভাবে যোগাযোগ রাখছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। কুয়েতের বিদ্যুৎ, জল ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জানিয়েছে, হামলায় তাদের একটি বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে নিষ্ঠুর হামলা বলে বর্ণনা করেছে কুয়েত। মন্ত্রকের মুখপাত্র ফাতিমা জাওহার হায়াত বলেছেন, এই হামলার ফলে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারিগরি ও জরুরি দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ ভাবে হামলা চালায় ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ে। পালটা জবাব হিসেবে তেহরান ইজরায়েলের ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। সেই ধারাবাহিকতায় কুয়েতে হামলা চালিয়েছে ইরান।

Post Views: 151

Continue Reading

Previous: মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার, দেরাদুনে রাস্তার মাঝে এফোঁড় ওফোঁড় করে দিল গুলি
Next: ৮ রাজ্য, ৩৩ প্রশ্ন: বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.