Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার, দেরাদুনে রাস্তার মাঝে এফোঁড় ওফোঁড় করে দিল গুলি

মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার, দেরাদুনে রাস্তার মাঝে এফোঁড় ওফোঁড় করে দিল গুলি

Online Desk মার্চ 30, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার। কিন্তু আচমকা রাস্তার মাঝে তাঁর শরীরে এসে লাগে গুলি। সোমবার দেরাদুনের রাস্তায় এই ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ওই ব্রিগেডিয়ারের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, নিহত অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ারের বয়স ৭৪ বছর। একটি নাইটক্লাবে ডিজে-র গান নিয়ে গভীর রাতে ঝামেলা হয় দুই গোষ্ঠীর। তার রেশ এসে পড়ে রাস্তায়। পুলিশের মতে, সকাল সাড়ে ৬টা নাগাদ একটি স্করপিও এবং একটি ফরচুনার গাড়িতে থাকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তার জেরে এই ঘটনা ঘটে। জানা গেছে, দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় দেরাদুনের একটি নাইটক্লাবে। সেখানে ডিজে-র গান বাজানো নিয়ে তর্কাতর্কি হয় দুই গোষ্ঠীর মধ্যে। তদন্তকারীরা জানিয়েছেন, নাইট ক্লাবের বাইরেও তর্কাতর্কি চলতে থাকে। কালো স্করপিও গাড়িতে থাকা একটি দল অন্য দলকে ধাওয়া করে। তার ফলে পরিস্থিতি এক সময় আরও খারাপ হয়। সেই ধাওয়া করার সময়, স্করপিও গাড়ির মধ্যে থাকা ব্যক্তিরা ফরচুনার গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। শুধু তাই নয় লোহার রড ও লাঠি দিয়েও আক্রমণ করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালানোর সময় গাড়িগুলো দ্রুত গতিতে চলছিল। এই হামলায় ফরচুনার গাড়িটিতে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে জখম হন। প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় রাস্তায় আরও ভিড় থাকলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারত।

কুলদীপ বিস্ত নামের এক প্রত্যক্ষদর্শী জানান, স্করপিও গাড়ির আরোহীরা ফরচুনার গাড়িটিকে লক্ষ্য করে বারবার গুলি চালাচ্ছিল। সেই সময় কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। তাঁর শরীরে গুলি লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। নাইটক্লাবের ঝামেলার উৎসও খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 122

Continue Reading

Previous: জমি প্রতারণা মামলায় দেবাশিস কুমারকে তলব ইডির
Next: ইরানের হামলায় কুয়েতে নিহত আরও ১ ভারতীয় নাগরিক

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.