Skip to content
জুলাই 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জমি মিলেছে, এবার শিলান্যাস করুন, আদানিকে চিঠি শুভেন্দু সরকারের

জমি মিলেছে, এবার শিলান্যাস করুন, আদানিকে চিঠি শুভেন্দু সরকারের

Online Desk জুলাই 5, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ আদানি গোষ্ঠী বাংলায় স্বাস্থ্য পরিকাঠামো খাতে বড় বিনিয়োগ করতে চলেছে। নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব-এ তৈরি হতে চলেছে আইটি-চালিত এক বিশাল হাসপাতাল এবং মেডিক্যাল ইউনিভার্সিটি, যার নাম রাখা হয়েছে ‘আদানি-আরোগ্য মন্দির’। এই প্রজেক্টের জন্য অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার শিলান্যাসের দিনক্ষণ ঠিক করার জন্য করণ আদানিকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা হিডকো।
হিডকোর ম্যানেজিং ডিরেক্টরের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, জমি প্রস্তুত, এবার দ্রুত গ্রাউন্ড ওয়ার্ক এবং শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি শুরু করে দিক আদানি গ্রুপ।
১৬ জুন আদানি গ্রুপের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে ডেটা সেন্টারের পরিবর্তে আইটি-চালিত হাসপাতাল ও মেডিক্যাল ইউনিভার্সিটি করার জন্য জমির ব্যবহার পরিবর্তনের অনুমোদন চাওয়া হয়েছিল। রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দিয়েছে।
হিডকোর চিঠির শর্ত অনুযায়ী, এই প্রস্তাবিত হাসপাতালে মোট ১,০০০টি বেড থাকবে। তার মধ্যে ৫০০টি বেড সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারকে ছেড়ে দিতে হবে সাধারণ মানুষের চিকিৎসার জন্য।
মুখ্যমন্ত্রীর সচিবালয়ের নির্দেশ অনুযায়ী, হিডকো করণ আদানিকে অনুরোধ করেছে যাতে আর সময় নষ্ট না করে এই প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি এবং শিলান্যাস দিন দ্রুত চূড়ান্ত করা হয়।

Post Views: 25

Continue Reading

Previous: উদ্বোধনের ঠিক আগের দিন ভাঙা হল কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তি
Next: ফের কাশ্মীরে জঙ্গী আতঙ্ক; শেপিয়ান জেলায় সেনা বাহিনীর গুলিতে নিহত লস্করের দুই জেহাদি

সম্পর্কিত গল্প

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026

You may have missed

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026
TRUMP-NETENYAHU.png

‘নেতেনয়াহু জানেন কে আসল বস’, ফের ইজরায়েলকে তাছিল্ল্য প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জুলাই 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.