Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলায় ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির আবেদনে রেকর্ড, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বাংলায় ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির আবেদনে রেকর্ড, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 9, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির আবেদনে রেকর্ড বাংলায়। চলতি শিক্ষাবর্ষে ভর্তির প্রথম রাউন্ডেই এই রেকর্ড আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে গর্বিত বাংলার মুখ্যমন্ত্রী। তিনি সমাজমাধ্যমে লেখেন, “বহু বছর পর এই প্রথম, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূর্ণ হয়ে যাওয়াটা অত্যন্ত গর্ব ও আশার বিষয়। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল রাজ্যে বিশ্বমানের সুযোগ-সুবিধা তৈরি করে ‘ব্রেন গেইন’-এ রূপান্তরিত করা।”
বাংলার ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রীতিমতো ধুকছে। পড়ুয়া কম। তবে এবারে চলতি শিক্ষাবর্ষের জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দফার কাউন্সেলিংয়ের কয়েকদিন বাকি থাকতেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূরণ হয়ে গিয়েছে। এছাড়াও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিও স্বস্তি পেয়েছে। এই রেকর্ড ভর্তির আবেদনে স্বস্তি ফিরল কলেজগুলির।
২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দফার কাউন্সেলিং শুরু হয়েছে। প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে ৮ জুলাই থেকে। চলবে ১১ জুলাই পর্যন্ত। রাজ্যের ৮৭ টি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া চলছে। আর এর মধ্যেই ৩৬ হাজার ৪৩১ জন ভর্তির জন্য আবেদন করেছেন। গতবারের তুলনায় আবেদনের হার ৪১.৮৫ শতাংশ বেড়েছে।

Post Views: 27

Continue Reading

Previous: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে কালীঘাট তৃণমূল; স্পেশাল অফিসার নিয়োগ করে জানিয়ে দিল আদালত
Next: বারুইপুর কান্ডে দুই এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশের উপর এবার তদন্তের নির্দেশ

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.