Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারুইপুর কান্ডে দুই এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশের উপর এবার তদন্তের নির্দেশ

বারুইপুর কান্ডে দুই এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশের উপর এবার তদন্তের নির্দেশ

Online Desk জুলাই 9, 2026
gun-fire.png

ওঙ্কার ডেস্ক: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি গুলিতে মৃত্যুর পর রাজ্যজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই পুলিশ আধিকারিক অর্ঘ্য মণ্ডল ও রনি সরকার। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্তের হামলার মুখে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন তাঁরা। এই ঘটনার পর পুলিশি পদক্ষেপকে ঘিরে যেমন জনমহলের একাংশে প্রশংসা শোনা যাচ্ছে, তেমনই আইন মেনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য রাতে বারুইপুরের সূর্যপুরের নাচনগাছা গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল প্রভাস মণ্ডলকে। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছনোর পর আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, সেই সময় প্রভাস ক্যানিং থানার আইসি রনি সরকারের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এবং পালানোর চেষ্টা করে। তাঁকে আটকাতে গেলে অভিযুক্ত একটি গুলি চালায় বলেও পুলিশের দাবি। সেই পরিস্থিতিতে সহকর্মীর প্রাণ বাঁচাতে এবং আত্মরক্ষার্থে বারুইপুর থানার অফিসার অর্ঘ্য মণ্ডল নিজের সার্ভিস রিভলভার থেকে পরপর দুই রাউন্ড গুলি চালান। একটি গুলি প্রভাসের বুকের নীচের অংশে এবং অন্যটি কোমরের উপরের অংশে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় কিছু দূর দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া বয়ানে দুই পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। তাঁদের দাবি, অভিযুক্তের হাতে আগ্নেয়াস্ত্র চলে যাওয়ায় পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল এবং আত্মরক্ষার জন্য গুলি চালানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না। পুলিশের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পর প্রভাস প্রাণভিক্ষাও চেয়েছিল। ঘটনার পর দুই অফিসারের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
পুলিশি গুলিতে মৃত্যুর ঘটনা হওয়ায় আইন অনুযায়ী পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে। পাশাপাশি ঘটনাটি মানবাধিকার কমিশনকেও জানানো হচ্ছে। তদন্তের স্বার্থে দুই পুলিশ আধিকারিকের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা রক্তের নমুনা, আঙুলের ছাপ এবং অন্যান্য আলামতও সংরক্ষণ করা হয়েছে। তদন্তকারীরা পুরো ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছেন।

Post Views: 44

Continue Reading

Previous: বাংলায় ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির আবেদনে রেকর্ড, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
Next: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট ইডির

সম্পর্কিত গল্প

Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026
suvendu-nabanna.jpg

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়ি মেরামত প্রশাসনের, শনিবার যাবেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.