Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বালিতে কেন তেড়ে গিয়েছিলেন? জবাব দিলেন শুভেন্দু

বালিতে কেন তেড়ে গিয়েছিলেন? জবাব দিলেন শুভেন্দু

Online Desk এপ্রিল 16, 2026
suvendu-adhikary.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে বুধবার বালিতে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় কার্যত রুদ্রমূর্তি ধারণ করে জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকদের দিকে তেড়ে যান তিনি। ঘটনার একদিন পরে ওই আচরণের ব্যাখ্যা দিলেন নন্দীগ্রামের প্রার্থী। বৃহস্পতিবার তিনি জানালেন, ‘বেয়াদপদের মাঝে মাঝে এমন জবাব দেওয়ার প্রয়োজন আছে।’
বুধবার বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-এর সমর্থনে নির্বাচনী কর্মসূচিতে যান শুভেন্দু অধিকারী। ওই দিন লালবাবা কলেজ থেকে নিমতলা পর্যন্ত রোড শো করেন বিজেপি নেতা। সেই রোড শো যখন গোস্বামীপাড়ার কাছে যায় তখন তৃণমূলের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। মিছিলে থাকা বিজেপি কর্মীরাও পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। পরিস্থিতি এমন হয়, শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় তাঁকে সামলে নেন নিরাপত্তারক্ষীরা। এ বিষয়ে নন্দীগ্রাম ও ভবানীপুরের প্রার্থী বলেন, ‘এটা নোংরা সংস্কৃতি, ইতরের সংস্কৃতি। তৃণমূলের লুম্পেন বাহিনীর সংস্কৃতি। এরা পাঁচ টাকার নেতা তৈরি করেছে। এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে।’ বালি থানার আইসিকেও আক্রমণ করেছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা। পুলিশের উপস্থিতিতেই এই কাজ হওয়ায় তাঁকে সাসপেন্ড করার দাবি তুলেছেন শুভেন্দু। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। তাতে বালির ঘটনা আরও নতুন মাত্রা যোগ করেছে। শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের দাবি, বিজেপিকে মানুষ বর্জন করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তারই প্রতিফলন ঘটেছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।

Post Views: 126

Continue Reading

Previous: টিকিট না পাওয়ায় দল ছাড়লেন জলঙ্গীর প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক
Next: নির্বাচনের প্রাক্কালে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগে নির্বাচন কমিশনের দারস্থ তৃণমূল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.