Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • টিকিট না পাওয়ায় দল ছাড়লেন জলঙ্গীর প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক

টিকিট না পাওয়ায় দল ছাড়লেন জলঙ্গীর প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক

Online Desk এপ্রিল 16, 2026
abdur-rajjak.png

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে বড় রাজনৈতিক অস্বস্তির পরিস্থিতি তৈরি হল মুর্শিদাবাদের জলঙ্গি কেন্দ্রে। ওই কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক দল ছাড়ার ঘোষণা করলেন। বুধবার রাতে নিজের বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্কের ইতি টানছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। এই সিদ্ধান্তেই ক্ষোভ তৈরি হয় রাজ্জাকের মধ্যে। গত কয়েকদিন ধরেই তিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করছিলেন। অবশেষে টিকিট না পাওয়াকেই প্রধান কারণ হিসেবে দেখিয়ে দলত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্জাক দলের অন্দরের একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, বর্তমানে দলে আদর্শ বা সততার কোনও গুরুত্ব নেই, বরং প্রার্থী নির্বাচনে অর্থ ও প্রভাবই বড় ভূমিকা নিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, জলঙ্গি-সহ মুর্শিদাবাদের একাধিক কেন্দ্রে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে, যা স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।
একইসঙ্গে তিনি রানিনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ তোলেন এবং দাবি করেন, তাঁর বিরোধিতার জেরেই তাঁকে টিকিট দেওয়া হয়নি। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রার্থী। বিষয়টি ঘিরে জেলা রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই দলত্যাগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্জাক দীর্ঘদিন ধরেই দলবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন এবং বিরোধী শিবিরের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ফলে তাঁর দলত্যাগে সংগঠনের কোনও ক্ষতি হবে না বলেই দাবি শাসকদলের।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, দল ছাড়ার পর রাজ্জাক কোন দলে যোগ দিতে পারেন। কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি তিনি। নির্বাচনের আগে এই ঘটনা শাসকদলের অন্দরের অসন্তোষকে সামনে এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটের মুখে এই ধরনের দলীয় কোন্দল কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও এখন জোর আলোচনা শুরু হয়েছে।

Post Views: 110

Continue Reading

Previous: গঙ্গা মিশনের উদ্যোগে নবর্ষের অভিনব মীন মঙ্গল উৎসব, হুগলির বাঁশবেড়িয়ায় চারাগাছ, মাছের চারা বিতরণ
Next: বালিতে কেন তেড়ে গিয়েছিলেন? জবাব দিলেন শুভেন্দু

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.