Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গঙ্গা মিশনের উদ্যোগে নবর্ষের অভিনব মীন মঙ্গল উৎসব, হুগলির বাঁশবেড়িয়ায় চারাগাছ, মাছের চারা বিতরণ

গঙ্গা মিশনের উদ্যোগে নবর্ষের অভিনব মীন মঙ্গল উৎসব, হুগলির বাঁশবেড়িয়ায় চারাগাছ, মাছের চারা বিতরণ

Online Desk এপ্রিল 16, 2026
1.jpg

সুনন্দা দত্ত, হুগলি : আবারো একটা নতুন বছর, আবারও নতুন অঙ্গীকার, আবারও নতুন আশা। পহেলা বৈশাখের নতুন ভোরে সূর্য্ উদয়ের সঙ্গে সঙ্গেই গঙ্গা মিশনের উদ্যোগে মীন মঙ্গল উৎসব অনুষ্ঠিত হল হুগলীর বাঁশবেড়িয়ায়। 

এই অনুষ্ঠানে খুদেদের হাতে ফুটবল ও জার্সি তুলে দেওয়া হয়। সেইসঙ্গে বিতরণ করা হয় চারা গাছ ও মাছের চারা। এভাবেই গঙ্গা মিশনের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় পয়লা বৈশাখের শুভ তিথিতে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাহাগঞ্জ আজাদ হিন্দ ফুটবল মাঠে মীন মঙ্গল উৎসবের আয়োজন করা হয়।

এদিন প্রথমে উপস্থিত অতিথিদের সকলকে বরণ করে নেওয়া হয়। তারপরে উদ্বোধনী সংগীত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে ওই মাঠের খুদে খেলোয়াড়দের হাতে নতুন জার্সি ,ফুটবল তুলে দেওয়া হয়। এছাড়া এলাকার বেশ কয়েকটি প্রাইমারি স্কুলে ওয়াটার ফিল্টার, এবং দুটি ঠান্ডা পানীয় জলের মেশিন তুলে দেওয়া হয়।

এর পাশাপাশি এদিন এলাকার বহু মানুষের হাতে পাখির বাসা এবং মৎস্যজীবীদের হাতে কয়েক হাজার মাছের চারা তুলে দেওয়া হয়। একইসঙ্গে এক নম্বর ওয়ার্ডে ভবঘুরেদের জন্য নতুন একটি আশ্রয় স্থলের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয়।

এই বিষয়ে গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, “প্রত্যেক বছর আমরা মিন মঙ্গল উৎসব পালন করি। এদিন প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং জনসেবার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়।চারাগাছ ও মাছের চারা বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্প করা হয়।

এছাড়াও বিভিন্ন সেবা মূলক কাজ করা হয়।” গঙ্গা মিশনের জেনারেল সেক্রেটারি ইন্দ্রজিৎ দত্ত বলেন, “বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের সঙ্গে এদিন ভবঘুরেদের রাত্রিযাপনের জন্য একটি আশ্রয়স্থলের আয়োজন করা হয়।

এদিন এই অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান, উপ পৌর প্রধান ,ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট জনেরা।

Post Views: 123

Continue Reading

Previous: ৫০০-র বেশি মহিলার সঙ্গে প্রতারণা ! দিল্লি পুলিশের হাতে গ্রেফতার সিরিয়াল সাইবার প্রতারক
Next: টিকিট না পাওয়ায় দল ছাড়লেন জলঙ্গীর প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.