Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা দিলেন কল্যাণ

রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা দিলেন কল্যাণ

Online Desk জুলাই 1, 2026
KALYAN.jpg

ওঙ্কার ডেস্কঃ বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যেয়ের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করে বসেছেন হুগলির সাংসদ। তাতেই কাদা ছোঁড়াছুড়ি পরিস্থিতি। রচনা নাম নিয়ে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও। এবার তাঁর পালটা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “ওনাকে ব্যবহার করা হচ্ছে তাহলে এলেন কেন? বাচ্চা মেয়ে নাকি? দিদি ডাকল বলে চলে গেলেন? উনি ২০২৪ সালের আগে জানতেন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, কেষ্ট গ্রেফতার হয়েছেন? আর উনি যদি ওনার মুখটা জেনে বুঝে ইউজ করতে দেন তাতে কার কী করণীয়।”
তবে এখানেই চুপ করেননি তিনি। কল্যাণের আরও দাবি, স্বামীর ঠিকাদারির কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন রচনা। তাতে লাভ হয়নি বলেই নাকি রচনা বন্দ্যোপাধ্যায়ের রাগ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে? মা-কাকিমার রোল ছাড়া তো দেবে না কেউ। এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যা শিক্ষাগত যোগ্যতা, এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি, উচ্চ মাধ্যমিক পাশ তো!”
অভিনেত্রীর ফুটপাথ মন্তব্যের পালটা দিয়েছন কল্যাণ। তাঁর দাবি, “অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে মমতা বন্দ্য়োপাধ্যায় এনে সাংসদ করেছেন। ওনার নামটাই যথেষ্ট। আর কারও মুখের দরকার পড়ে না।”
রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি নতুন নয়। তবে এবার বঙ্গে পালাবদলের পর থেকেই তৃণমূলের দলের অন্দরের কেচ্ছা যেভাবে প্রকাশ্যে প্রতিনিয়ত আসছে, তা শোভনীয় নয় বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Post Views: 50

Continue Reading

Previous: সুষ্টভাবে রথযাত্রা করতে তৎপর কলকাতা পুলিশ; ভার্চুয়ালি মিটিং-এ ম্যাপিং-এর নির্দেশ
Next: ২ মাস মধ্য কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞা, আদালতে যাওয়ার হুঁশিয়ারি মমতাপন্থী তৃণমূলের

সম্পর্কিত গল্প

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.