Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘জেসিবি নিয়ে মিছিল করা যাবে না’, জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার

‘জেসিবি নিয়ে মিছিল করা যাবে না’, জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার

Online Desk মে 6, 2026
ajay-nanda.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের তীর বিজেপির দিকে। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় রাশ টানতে সতর্ক নির্বাচন কমিশন । পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই আবহে সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়ে দিলেন, জেসিবি নিয়ে কোনও ধরণের মিছিল করা যাবে না। পাশাপাশি তিনি জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভাবে মিটলেও ফল প্রকাশের পর ভাঙড়, নানুর-সহ একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছে। এই আবহে কলকাতা পুলিশ কমিশনারের এই কড়া বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। বেশকিছু অস্ত্রও উদ্ধার হয়েছে। পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও বিভাগীয় স্তরে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। কেন্দ্রীয় বাহিনীর তরফেও এদিন সাংবাদিক বৈঠকে এক আধিকারিক বলেন, ‘সুরক্ষার স্বার্থে যা করার তা করা হবে। আমরা সতর্ক আছি।’

উল্লেখ্য, রাজ্যে চলমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জেলাশাসক এবং পুলিশকর্তাদের সংশ্লিষ্ট এলাকায় সর্বদা নজরদারি চালানোর কথা বলেছেন তিনি।

Post Views: 73

Continue Reading

Previous: বিজেপি নেতা বিএন পাঠকের সঙ্গে বৈঠকে সৌরভ
Next: বাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফলের পর পদত্যাগ করেছেন মমতা ব্যানার্জীর দুই উপদেষ্টা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.