Skip to content
জুন 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গ্র্যাজুয়েট পাশ বেকারদের জন্য মাসে তিন হাজার! বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

গ্র্যাজুয়েট পাশ বেকারদের জন্য মাসে তিন হাজার! বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Online Desk জুন 22, 2026
swapan-dasgupta.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য চালু করেছিলেন যুবসাথী প্রকল্প। যে প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ বেকারদের জন্য মাসে দেড় হাজার টাকা করে দিত সরকার। এবার নয়া বিজেপি সরকার বেকারদের জন্য দ্বিগুণ আর্থিক সহায়তার কথা ঘোষণা করল। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ভরসা প্রকল্পে গ্র্যাজুয়েট পাশ বেকার যুবক যুবতীদের জন্য মাসে তিন হাজার টাকা করে দেবে সরকার।

অর্থমন্ত্রী এদিন আরও জানান, যাঁরা স্নাতক পাশ নয়, তাঁরা পাবেন ২ হাজার টাকা। তবে এক্ষেত্রে শর্তও রয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। সেই সঙ্গে অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পেলে হবে না। এছাড়াও যারা সরকারি ও সরকার পোষিত কলেজে পাঠরত তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নয়া সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় মাসে তিনি হাজার টাকা করে দেওয়ার প্রকল্পও শুরু হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছিলে বিজেপি। সোমবার প্রথম বাজেটে কার্যত কল্পতরু ভূমিকায় অবতীর্ণ হল শাসকদল। মহিলা, শিক্ষিত তরুণ তরুণী থেকে বেকার সকলের স্বার্থকে ছোঁয়ার চেষ্টা করলেন অর্থমন্ত্রী।

Post Views: 47

Continue Reading

Previous: কোন খাতে কত বরাদ্দ রাজ্য সরকারের নয়া বাজেটে; ডিএ, ভাতা থেকে শিল্প, বন্দর উন্নয়নে কি পরিবির্তন
Next: উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম বিহারের কুখ্যাত অপরাধী, মাথার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার

সম্পর্কিত গল্প

accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু ৬ জনের, জখম ২১, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 22, 2026
DEADBODY.png

ওডিশায় উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ; আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ বিজেপি নেতার ভাইপোর বিরুদ্ধে

Online Desk জুন 22, 2026
mechanic.jpg

পেটের টানে সিঙ্গাপুরে কাজে গিয়ে মিলছে না পারিশ্রমিক, বিদেশ বিভুঁইয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের শ্রমিকরা

Online Desk জুন 22, 2026

You may have missed

accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু ৬ জনের, জখম ২১, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 22, 2026
DEADBODY.png

ওডিশায় উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ; আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ বিজেপি নেতার ভাইপোর বিরুদ্ধে

Online Desk জুন 22, 2026
mechanic.jpg

পেটের টানে সিঙ্গাপুরে কাজে গিয়ে মিলছে না পারিশ্রমিক, বিদেশ বিভুঁইয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের শ্রমিকরা

Online Desk জুন 22, 2026
shubhendu-bgt.png

ডিএ বঞ্চনা ও শিল্পপলায়নের অভিযোগে তোপ, ২০% ডিএ-সহ শিল্পে নতুন রূপরেখার ঘোষণা বাজেটে

Online Desk জুন 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.