Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরস্বতী পুজোয় বঙ্গে হাল্কা শীতের আমেজ, জাঁকিয়ে শীতের সম্ভবনা নেই

সরস্বতী পুজোয় বঙ্গে হাল্কা শীতের আমেজ, জাঁকিয়ে শীতের সম্ভবনা নেই

Online Desk জানুয়ারি 22, 2025
w.jpg

ওঙ্কার ডেস্ক: মাঘ মাসেও দেখা নেই শীতের। আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের আমেজ কমল। শনিবার পর্যন্ত পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার উত্তরের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি রাতের পর থেকে ফের ২-৩ ডিগ্রি পারদ পতনের আশঙ্কা রয়েছে। তবে শীতের আমেজ ফিরলেও জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন হাল্কা শীতের আমেজ অনুভব করতে পারবে বঙ্গবাসী। সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে এইবারের মতো বিদায় নেবে শীত।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরের দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলে হতে পারে বৃষ্টি, সঙ্গে হালকা তুষারপাতও হতে পারে।
বুধবার কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঘন কুয়াশার সর্তকতা। ২৩ শে জানুয়ারি অর্থাৎ চলতি সপ্তাহের বৃহস্পতিবার রয়েছে ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Post Views: 85

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানি পিছলো একসপ্তাহ
Next: অশোকনগর উৎসবে প্রকাশ্য মঞ্চে অভব্য আচরণ বিধায়কের, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.