Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • থামার কোনও সম্ভাবনা নেই, লস অ্যাঞ্জেলসে তীব্র হচ্ছে দাবানল, মৃতের সংখ্যা বাড়ছে

থামার কোনও সম্ভাবনা নেই, লস অ্যাঞ্জেলসে তীব্র হচ্ছে দাবানল, মৃতের সংখ্যা বাড়ছে

Online Desk জানুয়ারি 16, 2025
wildfire-la.jpg

ওঙ্কার ডেস্ক: এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানল থামার কোনও চিহ্নই দেখা যাচ্ছে না। বরং ঝোড়ো হাওয়ার জেরে তীব্র গতিতে ছড়াচ্ছে দাবানল। সূত্রের খবর, দাবানলের ফলে এপর্যন্ত ২৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় ৬৫ লক্ষ মানুষের প্রাণ ঝুঁকিতে রয়েছে। দাবানলের আগুন ইতিমধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে বলে খবর।
স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের তরফে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক ঝোড়ো হাওয়া বইবে। ফলে দাবানলের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, দাবানলে ১২ হাজারের বেশি ঘরবাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন দুই লক্ষের বেশি স্থানীয় বাসিন্দা। আরও ৮২ হাজার ৪০০জন নাগরিককে বিপদ এড়াতে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্যালিসেইডসে দাবানলের আগুনে ২৩ হাজার ৭১৩ একর এলাকা ভস্মীভূত হয়ে গেছে। অন্যদিকে, ইটনে দাবানলে ১৪ হাজার ১১৭ একর এলাকা পুড়ে ছাই।

ভিডিও দেখুন-

Post Views: 240

Continue Reading

Previous: ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে রাস্তা তৈরির উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার
Next: অলিম্পিক এখন ‘পাখির চোখ’ অভিনবের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.