নিজস্ব সংবাদদাতা: বাঙালির শেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গা পুজো মানে পুজো কটা দিন পরিবারে সঙ্গে দেদার খাওয়া দাওয়া। বন্ধু বান্ধবের সঙ্গে চুটিয়ে আড্ডা। সব নিষেধ উপেক্ষা করে কবজি ঢুবিয়ে ভুড়ি ভোজ। অন্যদিকে এই কটা দিন সুরা প্রেমীরা থাকে অন্য মেজাজে। মনে থাকে খুশির জোয়ার। মহালয়ার পর থেকেই মদের দোকানগুলিতে লম্বা লাইন চোখে পড়ে। এদিকে আগে অষ্টমীতে গোটা দিন বন্ধ থাকত মদের দোকান। আর বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান। তবে ২০১৬ সাল থেকে সেই নিয়মে বদল আনা হয়। পাকাপাকি ভাবেই ‘ড্রাই ডে’-র সংখ্যা কমিয়ে আনা হয়। এখন কেবল নির্দিষ্ট কিছু দিনেই দোকান বন্ধ রাখা হয়। তবে এবছর কী দশমীতে মদের দোকান খোলা থাকছে?এই প্রশ্নটাই এখন সব থেকে বেশী উকি দিচ্ছে সুরাপ্রেমিদের মনে।
এবছর দশমী ২ অক্টোবর। এদিকে আবার ২ রা অক্টোবর গান্ধী জয়ন্ত। সূত্রের খবর, তাই ২ রা অক্টোবর দশমীর দিন বন্ধ থাকবে মদের দোকান। যাঁরা পুজো ক’টা দিন বন্ধু-বান্ধবের সঙ্গে সেলিব্রেশন করেছিলেন। তারা হয়তো ভাবছেন দশমীতেও গলা ভেজানোর পরিকল্পনা ছিল তাঁদের জন্য খারাপ খবর। কারণ আগাম স্টক ছাড়া আর কোনও গতি নেই। তাই মদের জোগার করতে গিয়ে হিমসিম খাচ্ছে সুরা প্রেমীরা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মদের দোকানে লম্বা লাইন। গান্ধী জয়ন্তীতে যে মদের দোকান বন্ধ থাকবে সেটা আনদাজ করে আগেভাগেই অনেকে মদ তুলে রাখছেন সুরাপ্রেমীরা। মদ ছাড়া বিজয়ী দশমী যেন অসম্পূর্ন। এর মধ্যেই আবার নবমী থেকেই নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।ফের খেলা দেখাবে আবহাওয়া। দশমীতে তুমুল দুর্যোগের পূর্বাভাস।পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না কলকাতাও। চলবে টানা শুক্রবার পর্যন্ত। অর্থাৎ রেহাই নেই একাদশীতেও। বৃষ্টি কমতে কমতে সেই শনিবার।
