Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ডেটে গিয়ে অন্তরঙ্গ হয়েছিলেন পুরুষের সঙ্গে, ৪ বছর পর অনলাইনে সেই মুহূর্তের ভিডিও খুঁজে পেলেন তরুণী

ডেটে গিয়ে অন্তরঙ্গ হয়েছিলেন পুরুষের সঙ্গে, ৪ বছর পর অনলাইনে সেই মুহূর্তের ভিডিও খুঁজে পেলেন তরুণী

Online Desk জুলাই 1, 2026
mobile-chat.jpg

ওঙ্কার ডেস্ক: ডেটিং অ্যাপ বাম্বলে ২০২২ সালে আলাপ। আর তার পর দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আদান প্রদান হয় ফোন নম্বরও। ক্রমে সম্পর্ক আরও গভীর হয়। তার মাঝে পুরুষ সঙ্গীর ডাকে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে ফ্ল্যাটে হাজির হন বেঙ্গালুরুর ওই তরুণী। সেই সময় দুজনে অন্তরঙ্গ মুহূর্ত কাটান। কিন্তু, ডেটের পর সেই পুরুষটি তরুণীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ঘটনার ৪ বছর পর ইন্টারনেটে সেই ডেটের সময় কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও খুঁজে পেলেন তরুণী। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

ওই তরুণী জানান, ডেটিং অ্যাপটিতে ওই পুরুষের সঙ্গে চ্যাট করেছিলেন তিনি। দুজনের মধ্যে আলাপ হওয়ার পর পুরুষটির অ্যাপার্টমেন্টে দেখা করার সিদ্ধান্ত নেন তাঁরা। অন্তরঙ্গ হওয়ার আগে পুরুষটি তাঁকে মদ্যপানের প্রস্তাব দেন। তরুণীর অভিযোগ, সেই সাক্ষাতের পর পুরুষটি ধীরে ধীরে তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনিক তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেয়। ফলে যোগাযোগের আর কোনও উপায় তাঁর কাছে ছিল না। কয়েক বছর পর, তরুণী রেডিট এবং অন্য একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে তাঁদের কাটানো ব্যক্তিগত মুহূর্তের ভিডিও খুঁজে পান। এই ভিডিও আপলোডের ক্ষেত্রে তাঁর কোনও সম্মতি নেওয়া হয়নি বলে অভিযোগ। গত ১৯ জুন, অন্তরঙ্গ ভিডিও অবৈধভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন।

তরুণীর অভিযোগ পেয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে। সেই সঙ্গে অভিযুক্তকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ভিডিওগুলো কীভাবে রেকর্ড করা হয়েছিল এবং নেট মাধ্যমে আপলোড করা হয়েছিল তা জানতেও অনুসন্ধান শুরু করেছেন তদন্তকারীরা। যদিও ইতিমধ্যে, সমস্ত ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

Post Views: 31

Continue Reading

Previous: সর্বোচ্চ স্কোর নয় বিশ্বকাপ জেতাই টার্গেট এমবাপের
Next: ‘আসল সনাতনি আপ’, বিজেপিকে বিঁধে দাবি কেজরিওয়ালের

সম্পর্কিত গল্প

death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
india-pak.jpg

বন্দি তালিকা বিনিময় করল ইসলামাবাদ-নয়াদিল্লি

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.