Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আসল সনাতনি আপ’, বিজেপিকে বিঁধে দাবি কেজরিওয়ালের

‘আসল সনাতনি আপ’, বিজেপিকে বিঁধে দাবি কেজরিওয়ালের

Online Desk জুলাই 1, 2026
kejriwal.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নয়া দাবি ঘিরে চর্চা রাজনৈতিক মহলে। আপ সুপ্রিমো আম আদমি পার্টিকে ‘প্রকৃত সনাতনি’ দল বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে বিজেপিকে নিশানা করে বলেছেন, পদ্ম শিবির ভোটের জন্য ভগবান রামকে ব্যবহার করে। কেজরিওয়ালের এই দাবি ঘিরে চর্চা শুরু হলেও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আম আদমি পার্টির সুপ্রিম লিডারের দাবি, আপ সনাতন মূল্যবোধের প্রতি প্রকৃত নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। নির্বাচনী ময়দানে নিজেদের স্বার্থের জন্য বিজেপি ভগবান রামকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি নেতারা তাঁদের বক্তৃতা এবং নির্বাচনী প্রচারে প্রায়ই ভগবান রাম এবং রাম মন্দিরের কথা বলেন। কিন্তু তাঁদের শীর্ষ নেতারা মন্দিরে গিয়ে প্রার্থনা করতে ‘ব্যর্থ’ হয়েছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, ‘বিজেপি ভগবান রামের নামে ভোট চায়, কিন্তু তারা তাঁকে ঈশ্বর বলে মনে করে না। রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় দেশের সমস্ত সনাতনী ব্যথিত, বিজেপি কেন্দ্রে এবং উত্তরপ্রদেশে ক্ষমতা থেকে বিদায় নেবে।’ যদিও আপ নেতার এই অভিযোগের কোনও জবাব বিজেপির তরফে তাৎক্ষণিকভাবে দেওয়া হয়নি। কেজরিওয়ালের আরও দাবি, রাম মন্দির প্রতিষ্ঠার পর দুই বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। কিন্তু কোনও এক জন শীর্ষ বিজেপি নেতা মন্দির পরিদর্শন করেছেন, এমন কোনও প্রকাশ্য নথি নেই।

উল্লেখ্য, সম্প্রতি রাম মন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। দেশের অন্যতম বড় ও চর্চিত এই ধর্মস্থান থেকে কোটিও কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হুঁশিয়ারি দিয়েছেন দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে। এই আবহে রাম মন্দির ও বিজেপিকে জড়িয়ে কেজরিওয়ালের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 29

Continue Reading

Previous: ডেটে গিয়ে অন্তরঙ্গ হয়েছিলেন পুরুষের সঙ্গে, ৪ বছর পর অনলাইনে সেই মুহূর্তের ভিডিও খুঁজে পেলেন তরুণী
Next: অপারেশন সিঁদুরের পর ভারত-পাক সম্পর্ক সুষ্ট-স্বাভাবিক করতে খোলা চিঠি দুই দেশের বিশিষ্টদের

সম্পর্কিত গল্প

death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
india-pak.jpg

বন্দি তালিকা বিনিময় করল ইসলামাবাদ-নয়াদিল্লি

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.