Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • সর্বোচ্চ স্কোর নয় বিশ্বকাপ জেতাই টার্গেট এমবাপের

সর্বোচ্চ স্কোর নয় বিশ্বকাপ জেতাই টার্গেট এমবাপের

Online Desk জুলাই 1, 2026
Mbappe.jpg

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপের জোড়া ও ব্র্যাডলি বারকোলার এক গোলে নিউজার্সি স্টেডিয়ামে সুইডেনকে ৩-০ ফলে হারিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় গেল ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল তারা। লরা ব্লঁর সোনালী গোলে অতিরিক্ত সময়ে। এবার আবার সেই পর্যায়ে এমবাপেদের সামনে প্যারাগুয়ে শনিবার ফিলাডেলফিয়ার মাঠে। আশা করে যায় ১৯৯৮য়ের মতো ফ্রান্স এই বাধা টপকে কোয়ার্টার ফাইনালে পৌছবে।

শুরু থেকে দাপট দেখিয়ে নিউজার্সি স্টেডিয়ামের ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে বিরতির ঠিক আগে গোল করে ফ্রান্স এগিয়ে দেন এমবাপে। তার আগে এমবাপে ও ওলিসের শট ক্রশপিসে লেগে ফিরেছিল। প্রথম গোলের পর এমবাপে রিজার্ভ বেঞ্চের দিকে ছুটে গিয়ে কোচ দিদিয়ের দেশঁকে জড়িয়ে ধরেন। নরওয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের রিজার্ভ বেঞ্চে ছিলেন না দেশঁ। মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য দেশে ফিরে যাওয়ায়। ওলিসে নিজে গোল না করলেও, গোটা ম্যাচে তাঁর পারফরমেন্স নজর কাড়ে। তাঁর পাস থেকেই ৫৩ মিনিটে ফ্রান্সের দ্বিতীয় গোল করেন বারকোলা। ৭৪ মিনিটে এমবাপের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের পিছনেও ওলিসের অবদান।

এমবাপে জোড়া গোল করে ছুঁয়ে ফেললেন চলতি বিশ্বকাপে ৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা মেসিকে। ফ্রান্সের অধিনায়ক এমবাপের বিশ্বকাপে মোট গোলের সংখ্যা ১৮। ২৭ বছর বয়সী ফ্রান্স তারকা এখন ঠিক এক গোলের পিছিয়ে লিওনেল মেসির থেকে। মেসির গোলসংখ্যা ১৯। দুই তারকা ফুটবলারদের লড়াইটা ভালই জমেছে। এখন দেখার মেসি ও এমবাপে তাঁদের পরের ম্যাচগুলো জিতে ও গোল করে নিজেদের রেকর্ড বাড়িয়ে নিয়ে কতটা যেতে পারেন। এমবাপে আরও একটি নজর গড়লেন। নক আউটে পর্বে ১০ গোল করে ব্রাজিলের দুই তারকা ফুটবলার রোনাল্ডো লিওনিডাসের ৮ গোলের রেকর্ড ম্লান করে দিলেন।

রেকর্ড গড়ায় পিছিয়ে নেই ফ্রান্সের বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার কাম কোচ দেশঁ। ৫৭ বছর বয়সী দেশঁ কোচ হিসেবে ১৮ ম্যাচ জিতে নয়া কীর্তি স্থাপন করেছেন। বিশ্বকাপে এত ম্যাচ জেতেননি। এর আগে নরওয়েকে হারিয়ে বিশ্বকাপে ১৭ ম্যাচ জেতার সুবাদে হেলমুট শোনের রেকর্ড ভেঙেছিলেন দেশঁ। তবে ওই ম্যাচে তিনি রিজার্ভ বেঞ্চে ছিলেন। মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার কারণে। ১৪ বছর ফ্রান্স দলের কোচ হিসেবে সাফল্যের সঙ্গে কাটানো দেশঁর এটাই শেষ টুর্নামেন্ট দেশের হয়ে। এরপর তাঁর জায়গায় দায়িত্ব নেবেন জিনেদিন জিদান। দেশঁর সাফল্যের জুতোয় পা গলিয়ে ফ্রান্সের কোচ হিসেবে পারফরমেন্সের ধারাবাহিকতার কাজটা জিদানের পক্ষে মোটেই সহজ হবে না।

সুইডেন ম্যাচ জেতার পর দেশঁর প্রতিক্রিয়া,‘ বিশ্বকাপে আমাদের খেলার স্টাইল বদলাবো না। যেভাবে আগের ম্যাচগুলো আক্রমণাত্মক মেজাজে খেলে এসেছি, সেটাই বজায় থাকবে। আমরা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। ওদের চাপে ফেলার ক্ষমতা রাখি। সেই মনোভাব পরের ম্যাচেও বজায় থাকবে। বিশ্বকাপে ফেবারিট তকমা আমাদের গায়ে রয়েছে। এখনও পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলেছে। তার মানে এই নয়, আমাদের কাজ শেষ হয়েছে। বাড়তি খুশি হওয়া বা সন্তুষ্টি আসার মতো কিছু করিনি আমরা। বরং আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। পরের ম্যাচের জন্য ফোকাস ঠিক রেখে প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে শেষ ষোলোয় আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলব, যাদের হারানো কিছু নেই। তাই তারা খোলামনে আমাদের ওপর ঝাঁপাবে। তাই আমাদের বেশি সতর্ক থাকতে হবে, যাতে ওরা আঘাত হানতে না পারে। গ্রুপ পর্যায়ে ১০ গোল করেছি আমরা। গোল আরও বাড়তি পারত মিসের সংখ্যা বেশি না হলে।’বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (১৯) পরেই রয়েছেন এমবাপে (১৮)। সেই প্রসঙ্গ তুলতেই এমবাপে বলেন, “গোলটা করেছি, কারণ ১৯ জুলাই ফাইনাল খেলতে এখানে (নিউ জার্সি) আসতে চাই। আমরা সব ম্যাচে জেতার চেষ্টা করছি। এক ধাপ করে এগোনোর চেষ্টা করছি। যত বেশি গোল করবেন তত বেশি র্যাঙ্কিংয়ে উপরে উঠবেন। কাউকে নতুন কিছু শেখাতে আসিনি।এমবাপে আরও বলেন, “আমি জানি লিয়ো আরও অনেক গোল করবে। সেটার দিকে নজর দিতে চাই না। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে ভবিষ্যতে আমাদের খেলতে হতে পারে। ফাইনালের দিকে কতটা এগিয়েছি, সেটা নিয়ে ভাবতে চাই।”

প্রি-কোয়ার্টারে প্যারাগুয়ের সঙ্গে খেলতে হবে ফ্রান্সকে। তারা জার্মানির মতো দলকে ছিটকে দিয়ে খেলতে নামবে। এমবাপে তা নিয়েও ভাবতে রাজি নন। বলেন, “আপাতত মাঝের এই সময়টায় পরিশ্রম করতে হবে। দেখতে হবে, প্যারাগুয়ে ম্যাচে কতটা উন্নতি করতে পারি। এখনও অনেক জায়গায় খামতি থেকে গিয়েছে। সেগুলো ঠিক করতে হবে। তবে দলের মানসিকতা ইতিবাচক। আমাদের গোল করার ক্ষমতা রয়েছে। ফলে আমরা সব ম্যাচেই এগিয়ে যেতে পারি

প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স দলে অল্পবিস্তর চোট সমস্যা আছে। স্ট্রাইকার মার্কাস থুরঁকে ওই ম্যাচে পাওয়া যাবে না ফিট নয় বলে। তবে এন’গোলো কন্তের রিজার্ভ বেঞ্চে ফেরা পাকা প্যারাগুয়ে ম্যাচে। উইলিয়ান সালিবা পিঠের ব্যথা নিয়েই সব ম্যাচ খেলছেন। কোচ দেশঁর মতে, সালিবার যতই সমস্যা থাক, তিনি মাঠে নামতে তৈরি রক্ষণকে ভরসা জোগাতে।

Continue Reading

Previous: জ্ঞানেশ কুমারের হাতেই মমতা-তৃণমূলের ভাগ্য নির্ধারণ!
Next: ডেটে গিয়ে অন্তরঙ্গ হয়েছিলেন পুরুষের সঙ্গে, ৪ বছর পর অনলাইনে সেই মুহূর্তের ভিডিও খুঁজে পেলেন তরুণী

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.