Skip to content
অক্টোবর 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • ধর্মীয় ‘শুদ্ধিকরণে’র নামে মহিলাকে গাছে বেঁধে যৌন নির্যাতন! ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল পুলিশ, গ্রেফতার ৯

ধর্মীয় ‘শুদ্ধিকরণে’র নামে মহিলাকে গাছে বেঁধে যৌন নির্যাতন! ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল পুলিশ, গ্রেফতার ৯

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-92.webp

নিজস্ব সংবাদদাতা: গুজরাতের সুরেন্দ্রনগরে ভয়াবহ ঘটনা। ধর্মীয় শুদ্ধিকরণের নামে এক মহিলাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও গণধর্ষণের অভিযোগ। ঘটনার নৃশংস ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ৯ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সূত্রের।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা বিবাহিত। কিন্তু স্বামীর সঙ্গে থাকেন না তিনি। স্থানীয় সূত্রে দাবি, বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল নির্যাতিতার। অভিযোগ, এর জেরেই তাঁর স্বামী এবং আত্মীয়রা মিলে মহিলাকে একটি বাড়ির ভিতরে তালা ও শিকল দিয়ে আটকে রাখে। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে গেলেও অভিযুক্তরা তাঁকে ধাওয়া করে ধরে ফের দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মহিলাকে গাছে বেঁধে চরম নির্যাতন চালানো হচ্ছে, আর চারপাশে ভিড় করে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে উপহাস করছে অনেকে।

অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে ‘শুদ্ধিকরণ’ করার অজুহাতে মহিলার উপর অত্যাচার চালানো হয়। এমনকি তিনি যাঁর সঙ্গে থাকছিলেন, তাঁকে দিয়েও গণধর্ষণ করানো হয় বলে অভিযোগ। পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করে অন্যদের সতর্ক করার জন্য সমাজমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনায় পুলিশ সুপার প্রেমসুখ ডেলু জানিয়েছেন, নির্যাতিতা নিজে থানায় অভিযোগ জানাননি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিজে থেকেই পদক্ষেপ করে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে তল্লাশি চালিয়ে নির্যাতিতাকে খুঁজে বের করা হয়, তাঁর বয়ান রেকর্ড করা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের অতীত অপরাধের রেকর্ডও খতিয়ে দেখছে পুলিশ।

Continue Reading

Previous: ফের উত্তপ্ত কৃষ্ণসাগর, পরপর দু’দিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা, আক্রান্ত ভারতীয় নাবিকরা!
Next: ৭ অক্টোবর: ১২ রাশির ভাগ্য বিশ্লেষণ

সম্পর্কিত গল্প

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026

You may have missed

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026
Lavasa-CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.