Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ছোট পোশাক পরে পানশালায় নাচগান কোন অপরাধ নয়’ মামলায় মন্তব্য দিল্লি আদালতের

‘ছোট পোশাক পরে পানশালায় নাচগান কোন অপরাধ নয়’ মামলায় মন্তব্য দিল্লি আদালতের

Online Desk ফেব্রুয়ারি 12, 2025
FotoJet-6.jpg

ওঙ্কার ডেক্স: স্বল্প পোশাক পরে যদি কোন মহিলা পানশালায় নাচা নাচি করেন তা কোন অপরাধ নয়। তবে যত ক্ষণ না সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগে। সাধারণ মানুষ যদি বিরক্ত না হন। একটি মামলার রায় দিতে গিয়ে এমনই মন্তব্য দিল্লির একটি নিম্ন আদালতের। রায়ে বিচারকের পর্যবেক্ষন,এমন কাজের জন্য কোনও মহিলার বিরুদ্ধে মামলা করা যায় না। একই সঙ্গে অভিযুক্ত সাত যুবতীকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে, গত বছর মার্চ মাসে দিল্লির পাহাড়গঞ্জের একটি পানশালার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়।পাশাপাশি পানশালায় নাচগান করেন এমন কয়েক জন মহিলার বিরুদ্ধেও মামলা দায়ের হয়। সাত জন যুবতীর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে। মামলা কারির অভিযোগ, ওই যুবতীরা অশ্লীল ভাবে নাচানাচি করেছিলেন পানশালায়। এর ফলে সমাজে খারাপ বার্তা যাচ্ছে। অভিযুক্ত যুবতিদের নাচগান ভারতীয় সংস্কৃতি বিরোধী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা রুজু হয়। দিল্লির তিসহাজারি নিম্ন আদালতে মামলার শুনানি হয়। পানশালার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন বিচারক। সিসিটিভিতে নাচের প্রমাণ ও মিলেছে। সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পরে বিচারক নীতু শর্মার পর্যবেক্ষণ, যে যুবতীদের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা অশ্লীল কিছু করেছে বলে মনে হয়নি।‘‘অভিযুক্ত মহিলারা শরীর অনাবৃত কোনও পোশাক ও পরেননি। তাঁদের নাচেও কোন অশ্লীলতা ছিল না। আর যে গানে তাঁরা নাচানাচি করছেন, সে গান গুলো নিয়ে সমাজের আপত্তিও নেই।’’এরপর বারের ম্যানেজার-সহ সাত মহিলাকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক। রায়ে তিনি বলেন, ‘‘এখন ছোট পোশাক পরা কোনও অপরাধ নয়। বারে গিয়ে নাচানাচি করলেও কারও বিরুদ্ধে মামলা করা যায় না। তবে বিচারকের দাবি, এমন নাচগান নিয়ে তখনই প্রশ্ন উঠতে পারে যদি তা প্রকাশ্যে হয় এবং সাধারণ মানুষ তাতে বিরক্তি প্রকাশ করেন।’’

Post Views: 71

Continue Reading

Previous: মুখে রক্ত, হাতে কাটারি! পোস্ট শেয়ার করলেন মিমি, কি মন্তব্য করলেন শুভশ্রী?
Next: ‘কমেডির সীমা থাকা উচিত, কিন্তু ডিসকাউন্টের নয়….’ ইউটিউবার রণবীরকে বিঁধলেন ফুড ডেলিভারি সংস্থা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.