Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমের কয়লা খনি থেকে উদ্ধার আরও তিন শ্রমিকের দেহ, আটকে এখনও ৫ জন

অসমের কয়লা খনি থেকে উদ্ধার আরও তিন শ্রমিকের দেহ, আটকে এখনও ৫ জন

Online Desk জানুয়ারি 11, 2025
assam.jpg

ওঙ্কার ডেস্ক: অসমের দিমা হাসাও জেলার উমরাংসোর কয়লাখনি থেকে আরও তিনজন শ্রমিকের দেহ উদ্ধার হল। এপর্যন্ত কয়লা খনিতে জল ঢুকে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। তবে এখনও পাঁচজন শ্রমিক আটকে রয়েছেন কয়লাখনির ভিতরে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ান এবং সেনা।

প্রশাসনের এক আধিকারিক বলেন, বুধবার প্রথমে একজন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। শনিবার কয়লাখনির ভিতর থেকে আরও একজন শ্রমিকের দেহ উদ্ধার হয়। পরে আরও দুই শ্রমিকের দেহ কয়লা খনির থেকে উদ্ধার করে আনেন উদ্ধারকারীরা। এপর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তবে এখনও পাঁচজন শ্রমিক খনিতে আটকে রয়েছেন।

প্রশাসনের তরফে এক আধিকারিক বলেন, ‘শনিবার সকালে উদ্ধার অভিযান আবার শুরু হয়। আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার চলেছে গত ৬দিন ধরে। এদিন আরেকটি মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম লিজেন মাগার। বয়স ২৭ বছর। নেপালের বাসিন্দা একজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহও ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।’

প্রসঙ্গত, অসমের দিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্পশহর উমরাংসোর কয়লাখনিতে কাজে নেমেছিলেন শ্রমিকরা। বেআইনি এই খনিতে আচমকা জল ঢুকতে শুরু করে। এর ফলে খনির ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। উদ্ধারকাজে খনিতে নামানো হয় দক্ষ ডুবুরিও। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারের কাজে সেনাবাহিনীর সহায়তা চায় অসম সরকার। আবেদনে সাড়া দিয়ে উদ্ধারের কাজে সামিল হয়েছেন সেনাকর্মীরা।

Post Views: 148

Continue Reading

Previous: ফের সিআইডির তলব করল বিজেপি বিধায়ক পবন কুমার সিংকে
Next: বাংলাদেশে লুঠ চালাচ্ছে পাক-বংশোদ্ভুতরা, নদীয়ার সভা থেকে কটাক্ষ দিলীপ ঘোষের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.