Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে, যুগান্তকারী রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের

৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে, যুগান্তকারী রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 21, 2024
bd.png

নিজেস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকারীদের বড় জয়। সে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে, ফিরছে পুরোনো নিয়মই। ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।
রবিবার বাংলাদেশে সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলার শুনানি হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে। শুনানির পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দীন বলেন, ‘সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টের রায় বেআইনি ছিল। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। অন্যান্য শ্রেণির জন্য থাকবে আরও দুই শতাংশ সংরক্ষণ।’
প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী মোট পাঁচ শ্রেণির জন্য মোট ৫৬ শতাংশ সংরক্ষণ ছিল। সেই সংরক্ষণ বাতিলের দাবিতে প্রতিবাদ শুরু হয়। গত কয়েক দিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে ১১৫ জনের। আহত একাধিক। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। শুক্রবার রাত থেকে সেদেশে কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার।

উল্লেখ্য, জনজাতিদের ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের ১ শতাংশ সংরক্ষণ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের পরিবার। চলতি বছরের ৫ জুন হাইকোর্ট সংরক্ষণের সিদ্ধান্তকে খারিজ করে পুরোনো নিয়মই ফিরিয়ে আনে। আগের মতো সংরক্ষণ ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ।

Post Views: 124

Continue Reading

Previous: বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে, আশ্রয় দেবো : মমতা
Next: জলপাইগুড়ির ফুলবাড়িতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মানের স্থলবন্দর

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.