Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে আগুন

ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে আগুন

Online Desk জুলাই 4, 2023
01-USA.png

ওঙ্কার অনলাইন ডেস্কঃ আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে আগুন। অভিযোগ ভারতীয় দূতাবাসে খলিস্তানপন্থীরা লাগিয়ে দিয়েছে। নিউ ইয়ার্ক টাইমস সূত্রের খবর, গভীর রাতে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হন কয়েক জন খলিস্তান সমর্থক। অভিযোগ, তাঁরা দূতাবাসে আগুন ধরিয়ে দেন তাঁরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। জ্বলে ওঠে দূতাবাস ভবনের একাংশ। তবে হতাহতের কোনও খবর নেই।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে আমেরিকা সরকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ঘটনার সত্যতা স্বীকার করে নিউ ইয়ার্ক টাইমসকে জানিয়েছেন, আমেরিকা যে কোনও রকমের হিংসা এবং ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধী।
প্রসঙ্গত, চলতি বছর মার্চেও সান ফ্রান্সিসকোর কনসুলেটে হামলা চালিয়েছিলেন খলিস্তান সমর্থকরা। পাঁচ মাসে এনিয়ে দ্বিতীয় বার সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা চালানো হল।

Post Views: 114

Continue Reading

Previous: বক্সীরহাটে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
Next: কেশপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৭

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.