Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হ্যারি কেনের প্রহারে ক্রোয়েশিয়া বধ ইংল্যান্ডের

হ্যারি কেনের প্রহারে ক্রোয়েশিয়া বধ ইংল্যান্ডের

Online Desk জুন 18, 2026
2.jpg

স্পোর্টস ডেস্ক : চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া । প্রসঙ্গত, এই দুই দল চলতি বিশ্বকাপে গ্রুপ এল-এ রয়েছে। সেই ম্যাচেই ৪-২ গোলে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। তবে বেশ কিছু ভালো সেভ করেছেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। ম্যাচে যেন একেবারে পেন্ডুলামের মতো এদিক থেকে ওদিকে দুলছিল। কারণ, তার কয়েক মিনিট বাদেই ফের গোল পেয়ে যায় ইংল্যান্ড। ৪২ মিনিটের মাথায়, ডেকলান রাইসের ক্রস থেকে অনবদ্য হেডারে গোল করে আবারও ইংল্যান্ডকে এগিয়ে দেন সেই হ্যারি কেন। তবে সেই গোলের পরেও একেবারেই দমে যায়নি ক্রোয়েশিয়া। ফের লড়াইতে ফিরে আসে তারা।

প্রথমার্ধের সংযুক্তি সময়ে, ইভান পেরিসিচ হেড করে বল বাড়ান পিটার মুসার দিকে। আর সেই বল পেয়ে প্রথম প্রচেষ্টাতেই গোল করে যান তিনি। সেন্টার বক্সের মধ্যে থেকে তাঁর ডান পায়ের শট গিয়ে সোজা জালে জড়িয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় ২-২ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের ডান পায়ের শট গোলপোস্টের লেফট কর্নার দিয়ে সোজা গোলে ঢুকে যায়। ইংল্যান্ড ম্যাচে লিড নেয় ৩-২ ব্যবধানে। ম্যাচের ৪৭ মিনিটে, ফের দূরপাল্লার শট নেন বেলিংহ্যাম। কিন্তু এক্ষেত্রে দুরন্ত সেভ করেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। এরপরেই কর্নার থেকে আসা বলে হেডার মিস করেন নিকো ও’রাইলি। ৭৫ মিনিটে, প্রায় গোল পেয়ে যাচ্ছিল ক্রোয়েশিয়া। বক্সের ডান দিক থেকে মার্কো পাসালিচের নেওয়া বাঁ পায়ের শটটি সেভ করেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড। ম্যাচের ৮৫ মিনিটে, বুকায়ো সাকার পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে বুদ্ধিদীপ্ত গোল করে যান মার্কাস র্যাশফোর্ড। আর সেই সুবাদেই ম্যাচে আরও ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। কার্যত, সুপার সাব হয়ে যান র‍্যাশফোর্ড।

Post Views: 14

Continue Reading

Previous: ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের প্রথম বাজেট পেশ; দুর্নীতি দমন থেকে শিল্পায়নে জোর রাজ্যপালের
Next: সিএবিতে নিজের ঘরে মমতার ছবি থেকে ভার্চুয়ালে অভিষেকের মিটিংয়ে অংশগ্রহণ, পালাবদলের পরে সেই প্রদীপই শিবির বদল করতে মরিয়া

সম্পর্কিত গল্প

N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026

You may have missed

N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026
Untitled.png

কঙ্গো বনাম পর্তুগালের হতাশা, বিশ্বকাপের শুরুতেই নিষ্প্রভ ৪১ বছরের রোনাল্ডো?

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.