Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সেলিমের ব্রাহ্মণ পদবি, খসড়া তালিকায় নামবদল সিপিএম নেতা পুত্রেরও

সেলিমের ব্রাহ্মণ পদবি, খসড়া তালিকায় নামবদল সিপিএম নেতা পুত্রেরও

Online Desk ডিসেম্বর 17, 2025
22.jpg

ওঙ্কার ডেস্কঃ নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় গুচ্ছের ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় একেবারে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো অবস্থা। কোটি কোটি টাকা খরচ করেও ভুলে ভরা খসড়া তালিকা নিয়ে প্রশ্ন বিস্তর। তারমধ্যেই গোড়ায় গলদ অবস্থা। খোদ সিপিএমের রাজ্য সম্পাদকের পুত্রের নাম ভুল এসেছে খসড়া তালিকায়। সেলিম পুত্রের পদবি বদলেছে। শুধু তাই নয়, সেলিমেরও ব্রাহ্মণ পদবি জুড়েছে।
অভিযোগ, সঠিক এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও নতুন তালিকায় নাম ভুল অতীশ আজীজের। নামের সঙ্গে জুড়েছে অবস্থি পদবি। এমনকি মহম্মদ সেলিমের নামের সঙ্গেও জুড়েছে ওই একই পদবি! প্রশ্ন উঠছে, মহম্মদ সেলিম পরিচিত রাজনীতিক। সেখানেই যদি এমন ভুল করে কমিশন, সেখানে সাধারণ মানুষদের ক্ষেত্রে কী হবে?
নিজের নাম বদলের পর একই প্রশ্নে সরব হয়েছেন সেলিম-পুত্র অতীশ আজীজ। তিনি জানান, ‘আমার নাম অতীশ আজীজ। কিন্তু খসড়া তালিকায় নাম খুঁজতে গিয়ে দেখেছি সেই নামের সঙ্গে অবস্থি পদবি জুড়েছে। আমার বাবার নামের ক্ষেত্রেও একই পদবি জুড়েছে। আমার বাবা বহু দশকের রাজনীতিক। সেক্ষেত্রেই যদি এই ধরনের ভুল হয়, তাহলে কোটি কোটি টাকা খরচ করে এসআইআর করার মানে কী? অন্যদের কী হয়েছে তাহলে!’
খসড়া তালিকা প্রকাশের দিনই একের পর গলদ সামনে এসেছে! কোথাও তৃণমূল কাউন্সিলরকে ‘মৃত’ বানানো থেকে শুরু করে, নাম বদল, পদবি বদল, একাধিক গলদের পাহাড়। এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভে সরব হয়েছেন বিএলওদের একাংশ।
খসড়া তালিকায় শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলায় নাম বাদ হয়েছে ৮ লক্ষের বেশি মানুষের। কমিশন সূত্রে খবর, এই তালিকা চূড়ান্ত নয়।যোগ্য ভোটার হওয়া সত্ত্বেও নাম না থাকলে, নাম তোলার একাধিক পদ্ধতি রয়েছে। চূড়ান্ত তালিকা আগামী ফেব্রুয়ারিতে প্রকাশ পেতে পারে।

Post Views: 132

Continue Reading

Previous: যোগ্য ভোটারদের নাম বাদ যাবে না, প্রয়োজনে হবে দ্বিতীয় শুনানি, প্রতিশ্রুতি সিইও-র
Next: আইপিএল ২০২৬-এর জন্য শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল কলকাতা নাইট রাইডার্সের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.