Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলার জবাব দিলেন যোগী, কী বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী?

মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলার জবাব দিলেন যোগী, কী বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী?

Online Desk মার্চ 9, 2025
yogi.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ করেছিলেন। সেই কটাক্ষের ফের জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নয়াদিল্লিতে সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে যোগী মহাকুম্ভকে ‘মৃত্যুঞ্জয় কুম্ভ’ বলে মন্তব্য করেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, প্রয়াগরাজের মহাকুম্ভে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি তাদের উপযুক্ত জবাব দিয়েছেন। মৃত্যুকুম্ভ নয় বরং মহাকুম্ভ ‘মৃত্যুঞ্জয় কুম্ভ’ বলে দাবি করেন তিনি। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলা থেকে কতজন মহাকুম্ভে গিয়েছেন সে বিষয়ে তথ্য প্রকাশ করেন। যোগী আদিত্যনাথ বলেন, পশ্চিমবঙ্গ থেকে গড়ে প্রতিদিন ৫০ হাজার থেকে এক লক্ষ পুণ্যার্থী প্রতিদিন মহাকুম্ভে সামিল হয়েছেন। শুধু তাই নয়, মেঘালয়, অসম, মিজোরাম, তামিলনাড়ু, কর্নাটকের মত রাজ্যগুলি থেকেও বহু মানুষ মহাকুম্ভে সামিল হয়েছেন বলে তিনি জানান।
উল্লেখ্য চলতি বছরে ৪৫ দিন ধরে মহাকুম্ভ মেলা চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। গঙ্গা যমুনা ও অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গম স্থলে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুণ্যস্নান সেরেছেন ৬৬ কোটির বেশি মানুষ। তবে পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখা করেছেন যোগী আদিত্যনাথ।

Post Views: 132

Continue Reading

Previous: ফ্রিদা কাহলো : নারীশক্তির অদম্য ক্যানভাস
Next: নর্থ ইস্টের কাছে ৪ গোল, আইএসএলে শেষটাও সম্মানের হল না ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.