Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইংরেজিতে কথা বলতে না পারায় অপমানিত! আত্মঘাতী ১৯ বছরের নববধূ

ইংরেজিতে কথা বলতে না পারায় অপমানিত! আত্মঘাতী ১৯ বছরের নববধূ

Online Desk জানুয়ারি 16, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: কলেজে পড়াশোনার পাঠ চোকানোর আগেই বিয়ে করেছিলেন। ভেবেছিলেন স্বামীকে নিয়ে সুখেশান্তিতে থাকবেন। কিন্তু বিয়ের সাত মাসের মধ্যে মোহভঙ্গ হল ১৯ বছরের কলেজপড়ুয়া সাহানা মুমতাজের।
অভিযোগ, ইংরেজিতে কথা বলতে না পারায় স্বামী আব্দুল ওয়াহাব প্রায়ই মুমতাজকে হেনস্থা করতেন। সেই অপমান সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই তরুণী। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন তিনি। কেরলের মলপ্পুরমে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মলপ্পুরম জেলায় নিজের বাড়ি থেকেই মুমতাজের দেহ উদ্ধার হয়। ওই তরুণী গণিতের প্রথমবর্ষের ছাত্রী ছিলেন।
গত বছর মে মাসে আব্দুল ওয়াহাবের সঙ্গে বিয়ে হয় তাঁর। আব্দুল আবু ধাবির একটি সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে।
ওই তরুণীর পরিবারের দাবি, বিয়ের তিন সপ্তাহ পর আবু ধাবিতে চলে যান আব্দুল। ইংরেজিতে কথা বলতে না পারায় এবং গায়ের রঙ নিয়ে প্রায়ই নববধূকে খোঁটা দিত শ্বশুরবাড়ির লোকজন।
আব্দুলের বিরুদ্ধে ওই নববধূর পরিবারের সদস্যদের অভিযোগ, সম্প্রতি মুমতাজের ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 112

Continue Reading

Previous: ‘বালুর জামিন তৃণমূলের নৈতিক জয়’, উজ্জীবিত অনুগামীদের দাবি
Next: আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর সঙ্গে দেখা করলেন ডিজি রাজীব কুমার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.