Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উড়িষ্যায় কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের ,খুন না দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ

উড়িষ্যায় কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের ,খুন না দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 5, 2025
untitled-design-.png

তাপস ঘোষ, মুর্শিদাবাদ : উড়িষ্যায় কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হল বাংলার যুবকের। সুত্র মারফত জানা গিয়েছে , মৃত যুবকের নাম রবিউল শেখ। বয়স ৩২ বছর। মৃত রবিউল শেখ মুর্শিদাবাদ জেলার সুতি থানার ডিহি গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগেই মুর্শিদাবাদের বাড়িতে বৃদ্ধ মা ও বাবাকে রেখে রাজমিস্ত্রির কাজে উড়িষ্যা গিয়েছিলেন রবিউল। তখনই কাজ চলাকালীন তিন তলা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। তৎক্ষণাত স্থানীয় সুন্দরগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সুন্দরগড় হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয় উড়িষ্যার ভুলনা হাসপাতালে। সেখানে তিন দিন ক্রমাগত চিকিৎসা চলার পর ফের হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতায় রেফার করে দেয় রবিউলকে। কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় রবিউলের।
পরিবারের অভিযোগ, মৃত্যুর খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা নার্সিংহোমে পৌঁছলে নানান অজুহাত দেখিয়ে দেহ ছাড়তে রাজি হয়নি নার্সিংহোমটি। শেষে কোনও রাস্তা না পেয়ে বৃদ্ধ মা ও বাবা দ্বারস্থ হন সুতি থানার পুলিশ আধিকারিকদের কাছে। সুতি থানার তরফ থেকে আশ্বাস দেওয়া হয় রবিউলের পরিবারকে। অবশেষে পুলিশি তৎপরতায় মৃত্যুর দুইদিন পর রবিউলের দেহ পায় পরিবার। সুতি থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, খুন নাকি দুর্ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ

Post Views: 73

Continue Reading

Previous: সঙ্ঘ প্রধান মোহন ভগবত ১০ দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় আসছেন ১৭ তারিখে রাজ্য ছেড়ে যাবেন।
Next: সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং জুলাইতে, লোকেশন কলকাতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.