Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • কাশ্মীর মামলার রায় রাজ্যগুলির পক্ষে অশনি সংকেত!

কাশ্মীর মামলার রায় রাজ্যগুলির পক্ষে অশনি সংকেত!

Online Desk ডিসেম্বর 11, 2023
suprim.png

সুমিত চৌধুরী: সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কাশ্মীরের বিশেষ অধিকার লোপ করে মোদি শহর সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা সঠিক। যারা বিশ্বাস আইনঞ্জ অথবা সংবিধান বিশারদ তারা অনেকেই দেখলাম চুপ করে আছেন। যারা চুপ করে আছেন তাদের মধ্যে দু ধরনের লোক আছেন। একদল সত্যি সত্যি বিশদে রায়টা না বুঝে কিছু বলতে চাইছেন না। অন্য একদল আছেন যারা সুপ্রিম কোর্ট এবং মোদিশাহ জুটির ভয়ে চুপ করে আছেন। আসলে জানেন এটা ন্যায় বিচার হলো না।
২০১৯ সালে যেদিন আচমকাই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল রাষ্ট্রপতি রোদ্ধাদে এসে কাশ্মীরের জন্য বরাদ্দ ৩৭০ ধারা তুলে দেয়া হচ্ছে সেদিন সদ্য প্রয়াত সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর অমল মুখোপাধ্যায় কে ফোন করেছিলাম। আমার প্রাক্তন স্যার এবং সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় সেদিন স্পষ্ট ভাবে বলেছিলেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী।
কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৫ জনের সাংবিধানিক বেঞ্চ যারা রায় দিয়েছে ,তাতে পরিষ্কার বলা হয়েছে এই রায় সংবিধান মোতাবেক বৈধ। এর মধ্যে অন্যায় কিছু নেই। এই রায়ের
বিভিন্ন দিক আছে। কাশ্মীর প্রসঙ্গে বিশদ আলোচনায় আমি যাচ্ছি না। সেটা অন্য লেখার বিষয় হতে পারে।
কিন্তু সুপ্রিম কোর্টের আজকের রায় রাজ্যের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ এবং ভারতবর্ষের বর্তমান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে অনভিপ্রেত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছে।
সবথেকে বিপদজনক হলো এখানে সরাসরি বলে দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে রাজ্য সরকারের যেকোন অংশ কেটে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করে দিতে পারে।
এর মধ্যে বেআইনি কিছু নেই।
জম্মু-কাশ্মীরের জনগণের মতামতের প্রতিফলনের ক্ষেত্রে রাজ্যের নির্বাচিত বিধানসভার বদলে কেন্দ্রীয় সরকারের মতামত কেউ এখানে সুস্পষ্টভাবে মান্যতা দেওয়া হয়েছে।
এই রায় রাজ্য কেন্দ্র সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আগামী দিনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।
কারণ যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বেঞ্চের কোন নির্দেশ বা পর্যবেক্ষণ আইনের বিচারে প্রায় সাক্রোস্যান্ট হয়ে যায়।
সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাদের রায় বিভিন্ন ধারা উপধারার সূক্ষ বিচার করেছেন। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কেন টেকনিক্যালি আইনের বিচারে সঠিক তার ব্যাখ্যা দিয়েছেন।
কিন্তু একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই সাধারণ একজন নাগরিক হিসেবে, সংবিধানের কোন ধারা যদি কোন জনসমষ্টির অধিকারের জন্য নির্দিষ্ট করা হয়ে থাকে,
যাথার্থ বিচারের সময় শুধুমাত্র আইনের টেকনিক্যাল দিক ছাড়াও, তার অন্তর্বস্তুর দিকে খেয়াল রাখা উচিত।
এখানে কাশ্মীরী জনতার কাছে যেটা সাধারণ পারসেপশন সেটা হলো কিছু নির্দিষ্ট বিশেষ অধিকারের ভিত্তিতে আমরা ভারতবর্ষে সামিল হতে রাজি হয়েছিলাম।
সাংবিধানিকভাবে তার গ্যারান্টি ছিল ৩৭০ধারা। আরো মনে রাখতে হবে,শুধুমাত্র কাশ্মীর নয় উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের বিশেষ অধিকার নির্দিষ্ট করবার জন্য একাধিক ধারা রয়েছে। তথাকথিত মূল স্রোতের বাইরে যে সমস্ত জনসমষ্টি রয়েছে তাদের স্বেচ্ছায় সম্মিলনের গ্যারান্টি ছিল আমাদের সংবিধানের এই সমস্ত বিশেষ অধিকারের ধারা গুলি।
সুতরাং ৩৭০ ধারা বিলোপ টেকনিক্যালি ঠিক হলেও সামগ্রিকভাবে স্বেচ্ছা সম্মেলনের যে ধারণায় ভিত্তিতে ভারতের যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে, সেই ধারণার পূর্বশর্ত ,ভারতবর্ষে কর্তৃত্বকারী কেন্দ্রীয় রাজনৈতিক শক্তির প্রতি বিশ্বাস, তা এই ধরনের তৎপরতার ফলে বিরাট ভাবে ধাক্কা খাবে।
সোজা বাংলায় বললে কাশ্মীরি জনতার কাছে এটা কথার খেলাপ বলে মনে হবে। যে আশ্বাস ভারত রাষ্ট্র কাশ্মীরের তৎকালীন মহারাজা হরিসিংকে দিয়েছিল। মে আশ্বাস কাশ্মীরের তৎকালীন জননেতা শেখ আব্দুল্লাহ বিশ্বাস করেছিলেন।

Post Views: 99

Continue Reading

Previous: মামার জমানায় ইতি মধ্যপ্রদেশ এবার মোহনের হাতে
Next: চড়িয়ালে সরকারি জমি দখল করে তিনতলা বাড়ি !

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.