Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেন্দ্রের বিশেষ নজরদারির আওতায় ‘শিলিগুড়ি করিডর’ জলপাইগুড়ির তিস্তা সেতুতে বিশেষ মক ড্রিল

কেন্দ্রের বিশেষ নজরদারির আওতায় ‘শিলিগুড়ি করিডর’ জলপাইগুড়ির তিস্তা সেতুতে বিশেষ মক ড্রিল

Online Desk জুন 28, 2024
jpg.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেন’স নেক’নিয়ে উদ্বেগ বেড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের। এলাকার সমস্ত সেতুর পরিস্থিতি, ভারবহন ক্ষমতা, বিকল্প ব্যবস্থা, আর্থিক দিক, বিভিন্ন রাস্তাঘাট-সহ ভৌগোলিক অবস্থানের তথ্য জোগাড় এবং ‘ম্যাপিং’ করছে কেন্দ্র সরকার। জলপাইগুড়ির তিস্তা সেতুতে শুরু হল বিশেষ মক ড্রিল।
জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। উত্তর পূর্ব ভারতের লাইফ লাইন এশিয়ান হাইওয়ের জোড়া সেতু সেতু রইয়েছে তিস্তার ওপর। পাশেই রেল সেতু। যার গুরুত্ব আনেক। সেখানেই শুরু হল সামরিক মহরা। সীমান্ত রক্ষী বাহিনী, দমকল, সহ রাজ্যে সরকারের ডিজাস্টটার ম্যানেজমেন্ট দলের সদস্যরা এই মহরা চলায়। প্রসঙ্গত তিস্তার এই টুইন ব্রিজ ‘চিকেন’স নেক’ বা শিলিগুড়ি করিডরের অবস্থিত।
সূত্র জানায় গিয়েছে, চিন সীমান্ত দিয়ে যদি কোনো অপ্রিয় ঘটোনা ঘটানো হয়, যার জেরে যোগাযোগ ব্যাবস্থা ব্যাহত না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমস্ত গুরুত্বপুর্ন ইনস্টলেশন গুলোতে এমন মহরা করছে জাতীয় নিরাপত্তা সংস্থা গুলো। তারই অংশ হিসেবে শুক্রবার সকালে এই বিশেষ মক ড্রিল বা মহরা। সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বিশেষ মক ড্রিলে অংশ নেওয়া জলপাইগুড়ি দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, যে কোনো জরুরি অবস্থায় তিস্তা নদীর উপর এই সেতুকে কি ভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে বি এস এফ এর পক্ষ থেকে আমাদেরকেও ডাকা হয়েছে তাতেই অংশ নিয়েছি।
বি এস এফের ১৫১ নম্বর ব্যাটালিয়নের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট অনিল কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, শিলিগুড়ি করিডরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিস্তা নদীর উপর এই রেল এবং সড়ক ব্রিজ, যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই মক ড্রিল।
মক ড্রিল প্রোগ্রামে উপস্থিত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অতিরিক্ত সুপার ডাঃ গৌতম পাল এই প্রসঙ্গে বলেন, মক ড্রিল চলা কালীন সময়ে যদি কোনো মেডিক্যাল সাপোর্ট দরকার হয় সেই উদ্দেশ্যেই আমরা এখানে রয়েছি।
শিলিগুড়ি করিডর বা ‘চিকেন’স নেক’নিয়ে উদ্বেগ বেড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের। সরকারি সূত্রের খবর, শিলিগুড়ি ও লাগোয়া এলাকার সমস্ত সেতুর পরিস্থিতি, ভারবহন ক্ষমতা, বিকল্প ব্যবস্থা, আর্থিক দিক, বিভিন্ন রাস্তাঘাট-সহ ভৌগোলিক অবস্থানের তথ্য জোগাড় এবং ‘ম্যাপিং’ করছে দিল্লি। চিনের পাশাপাশি, নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় জোর দিতেই দিল্লি টানা ‘চিকেন’স নেক’উপরে নজর রাখা শুরু করেছে বলে খবর। তারই অংশ হিসাবে জলপাইগুড়ির তিস্তা পরে বিশেষ এই মক ড্রিল বলে জানা গিয়েছে।

Post Views: 179

Continue Reading

Previous: শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব হাইকোর্টের
Next: ইডেনে ম্যাচে কেনো এতো কালোবাজারি! প্রশ্ন ক্যাগের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.