Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে! স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, আহত ৩২

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে! স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, আহত ৩২

Online Desk নভেম্বর 24, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল চার পড়ুয়ার। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দাঁড়িয়ে থাকা স্কুলবাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তাঁদের মধ্যে ২৪ জনই পড়ুয়া। আহতদের মধ্যে স্কুলের আট কর্মীও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা নাগাদ কন্নৌজ জেলার ঠাঠিয়া এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। কৌশাম্বীর ওরিয়েন্টাল পাবলিক স্কুলের বাসটি এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়েছিল। শৌচকর্মের জন্য পড়ুয়াদের নামতে দেওয়াই ছিল বাস থামানোর উদ্দেশ্য।

বাসটিতে মোট ৫০ জন ছিলেন। তাঁরা আগ্রায় তাজমহল ঘুরে ফিরছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক সজোরে বাসটিতে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাসের পিছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির (ইউপেইডা) কর্মীরাও। পাশাপাশি, ওই রাস্তা দিয়ে যাতায়াত করা কয়েকজন পথচারীও উদ্ধারকাজে সাহায্য করেন। ক্ষতিগ্রস্ত বাস থেকে আহতদের বের করে আনা হয়। এরপর অ্যাম্বুল্যান্সে করে তাঁদের স্থানীয় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চার পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Continue Reading

Previous: নেপালে ইতিহাস তৈরি করল ‘রামায়ণ’, দিল্লির বৈঠকে ছবি নিয়ে কথা মোদী-বলেন্দ্রর
Next: গুরু নানক জয়ন্তীতে বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী, কমিউনিটি সেন্টার তৈরির আশ্বাস শুভেন্দুর

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.