Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • সৌদি আরবে ২৫ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!

সৌদি আরবে ২৫ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!

Online Desk অক্টোবর 3, 2026
shehbaz-sharif.jpg

ওঙ্কার ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ে সৌদি আরবে উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহে সে দেশে নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের দেশটিতে ২৫ হাজার পর্যন্ত সেনা মোতায়েন করার বিষয়ে চিন্তা ভাবনা করছে পাকিস্তান। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা চুক্তি’-র আওতায় প্রস্তাবিত এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ওই চুক্তি প্রতিরক্ষা সহযোগিতারই অংশ; কারণ রিয়াধ বর্তমানে হুথিদের হুমকির মুখে রয়েছে।

রিপোর্ট অনুসারে, বর্তমানে সৌদি আরবে ১৫ হাজারেরও বেশি পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা আরও জোরদার হওয়ার ফলে শেষ পর্যন্ত পাকিস্তান সৌদি আরবে ২৫ হাজার পর্যন্ত সেনা মোতায়েন করতে পারে। এই সামরিক সহায়তা কেবল সেনা মোতায়েনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আশা করা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট এবং ড্রোন সরবরাহের মাধ্যমেও সৌদি আরবের প্রতিরক্ষা ক্ষমতাকে জোরদার করছে পাকিস্তান। হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে ইসলামাবাদের এই প্রস্তুতির বিষয়টি সামনে এল। রিয়াধের অভিযোগ, এই গোষ্ঠীটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যা সে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মক্কা চুক্তিটি এখনও পুরোপুরি কার্যকর না হলেও সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ইতিমধ্যে শুরু হয়েছে। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক ৭ আগস্ট এই চুক্তিতে স্বাক্ষর করে। এতে প্রতিশ্রুতি দেওয়া হয়, এই তিন দেশের মধ্যে কোনও সদস্য দেশের উপর হামলা হলে সেটি সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর রিয়াধে তিন দেশের সামরিক প্রধানরা বৈঠক করে হুথি হামলার নিন্দা জানান।

Continue Reading

Previous: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর ‘দিল্লি চলো’ ডাক ককরোচ জনতা পার্টির
Next: হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু

সম্পর্কিত গল্প

New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-60.webp

ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-59.webp

পুজোর মুখে ভিজল কলকাতা, ছুটির দুপুরে ঝেঁপে বৃষ্টি, বজায় থাকবে বিক্ষিপ্ত বর্ষণ

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.