Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জয়ের জন্য প্রতীক্ষা ১৮ বছর ! আইপিএল চ্যাম্পিয়নস ট্রফি হাতে কোহেলি : “আজ রাতে বাচ্চাদের মতো ঘুমাব”

জয়ের জন্য প্রতীক্ষা ১৮ বছর ! আইপিএল চ্যাম্পিয়নস ট্রফি হাতে কোহেলি : “আজ রাতে বাচ্চাদের মতো ঘুমাব”

Online Desk জুন 4, 2025
IPL-1.jpg

স্পোর্টস ডেস্ক : ১৮ বছরের লড়াই আর প্রতীক্ষা, কাকতলীয় হলেও বিরাট কোহেলি্র ১৮ নম্বর জার্সি যেন ১৮ বছরেই হাতের মুঠোয় গুঁজে দিল এত বছরের স্বপ্ন-পূরণ। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে সব পুরস্কারই পেয়েছেন। অধরা ছিল আইপিএল। ক্রিকেট জীবনের শেষ প্রান্তে এসে তাও পেয়ে গেলেন কোহেলি। তাই বাঁধতে পারেননি চোখের জল। জয়ের মুহূর্তে ভরে গেছে আনন্দাশ্রু। বলেছেন, “‘আইপিএল জিতব ভাবিনি”। এত বছর অপেক্ষা করতে করতে এক সময় মনে হয়েছিল দীর্ঘ ক্রিকেট জীবনে আইপিএলের পিছনে শুধু ছোটাই সার হল। এবার বিরাটের মুকূটে উঠল আইপিএল ট্রফি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ রানে জিতে ২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি।

 

আইপিএলের ফাইনালে সবারই চোখ ছিল বিরাটের দিকে। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পর ধারাভাষ্যকার ম্যাথু হেডেন তাঁকে ধরলেন। তখনও কোহেলির চোখ যথেষ্ট আর্দ্র। যেন একটা বিশাল ঝড় পেরিয়ে এলেন তিনি। কোহলি জানিয়েছেন, “এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য। ১৮টা বছর পেরিয়ে গিয়েছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেক মরসুমে ট্রফি জেতার আপ্রাণ চেষ্টা করেছি, নিজের সবটা দিয়েছি। তাতেও ট্রফি পাইনি। অবশেষে এই দিনটা দেখতে পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি”। তিনি আরও বলেন, “কোনও দিন ভাবিনি এই দিনটা দেখতে পারব। তাই শেষ বলটা হওয়ার পর নিজের আবেগ আর সামলাতে পারিনি”।

ফাইনালে টসে জিতে ফিল্ডিং নেয় পাঞ্জাব। প্লে-অফ ম্যাচে আরসিবির কাছে হারের স্মৃতি ভোলেননি, তাই হয়তো পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার টসে জিতে ফিল্ডিং নেন। শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে বেঙ্গালুরু। ওপেনার ফিলিপ সল্ট ৯ বলে ১৬ রান করেন। এগোচ্ছিলেন বড় রানের দিকে। কিন্তু তখনই জেমিসনের বলে শ্রেয়সের হাতে ক্যাচ দেন সল্ট। এরপর মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন বিরাট কোহলি। ফাইনালে কিং কোহলির ব্যাট জ্বলে উঠবে এমন প্রত্যাশা তো সকলের থাকে। তবে এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে সেভাবে মেলে ধরতে পারলেন না তিনি। ৩৫ বলে ৩টি চার, ৪৩ রানে আউট হলেন। একটুর জন্য হাপ সেঞ্চুরি ফসকে গেল। স্বাভাবিক ভাবেই হতাশ ভক্তরা। রান পেলেন না মায়াঙ্ক আগরওয়ালও। ১৮ বলে ২৪ রান। অধিনায়ক রজত পাতিদারও ফাইনালে বড়ো স্কোর করতে ব্যর্থ। ১৬ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রজত আউট হওয়ার পরে আউট হন বিরাট। শেষ পর্বে লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা ভাল ব্যাটিং করেন। লিভিংস্টোন ১৫ বলে ২৫ রান করেন। পাশাপাশি জিতেশ ১০ বলে ২৪ রান করেন। রোমারিও শেফার্ড ১৭ রান।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে আরসিবি-র স্কোর দাঁড়ায় ১৯০ রান।

পঞ্জাব বোলারদের মধ্যে জেমিসন ও আর্শদীপ সিং পেয়েছেন ৩টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন চাহাল, বিজয়কুমার ও আজমাতুল্লা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে পঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন শশাঙ্ক সিং। এছাড়া জস ইংলিশ ৩৯ রান করেন। পাশাপাশি দুই ওপেনার প্রিশাংস আরিয়া ২৪ ও প্রভসিমরন সিং ২৬ রান। অধিনায়ক শ্রেয়স আয়ার এদিন ব্যর্থ, মাত্র ১ রান করে আউট হন।

Post Views: 362

Continue Reading

Previous: নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট ! ভোটদানের তথ্য নিয়ে আর বিভ্রান্তি থাকছে না
Next: সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি, পাশাপাশি তাপমাত্রার পারদ চড়বে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.