Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

Online Desk অক্টোবর 6, 2026
halzen.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে সম্মানিত হলেন বেলজিয়ান-মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই ঘোষণা করে।

নোবেল কমিটির বক্তব্য অনুযায়ী, দক্ষিণ মেরুর বরফের গভীরে গড়ে ওঠা ‘আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণাগার’-এর নির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য হালজেনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মহাজাগতিক উৎস থেকে পৃথিবীতে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো কণা শনাক্ত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভোরেট এবং যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিস। বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন’ আবিষ্কারের জন্য তাঁদের এই সম্মান দেওয়া হয়েছিল।

উল্লেখ্য সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের নোবেল সপ্তাহ। মানবমস্তিষ্কের গঠন, স্মৃতি ও অনুভূতি এবং এগুলির ব্যবহারের বিষয়ে গবেষণার জন্য এবার চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান এবং জর্জ ন্যাগেল। নোবেল সপ্তাহের পরবর্তী ঘোষণা রসায়নে। বুধবার, ৭ অক্টোবর, এই বিভাগের বিজয়ীর নাম প্রকাশ করা হবে। এই ঘোষণার দিকে বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়েরও নজর রয়েছে। এ ছাড়া সাহিত্যে নোবেল পুরস্কারের ঘোষণা করা হবে ৮ অক্টোবর। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে ৯ অক্টোবর। নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি স্থানীয় সময় সকাল ১১টায় এই ঘোষণা করবে।

Continue Reading

Previous: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা এসইউভি-র, গুজরাটের ভাবনগরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৭
Next: জ্ঞানেশের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে কমিশন অভিযান ৩০০ সাংসদের, বিজেপিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি রাহুলের

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.