Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জ্ঞানেশের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে কমিশন অভিযান ৩০০ সাংসদের, বিজেপিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি রাহুলের

জ্ঞানেশের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে কমিশন অভিযান ৩০০ সাংসদের, বিজেপিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি রাহুলের

Online Desk অক্টোবর 6, 2026
rahul-ff.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। তাঁর অপসারণের দাবিতে এককাট্টা হয়েছে ইন্ডিয়া জোট। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের এবং বিজেপি বিরোধী দলগুলির প্রায় ৩০০ সাংসদ নির্বাচন সদন অভিযানে নামে। যে অভিযান ঘিরে কার্যত দুর্গের চেহারা নেয় জ্ঞানেশ কুমারের কার্যালয়।

মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত এবং জ্ঞানেশ কুমারকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। এ দিন বিরোধীদের নির্বাচন সদন অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে ভাবে আকাশবাণী অফিসে ঢোকার চেষ্টা করেছেন রাহুল, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। শাসকদলের খোঁচা, রাহুলকে রাজনীতিতে আরও একবার ‘লঞ্চ’ করার চেষ্টা করছে কংগ্রেস। বিজেপির ওই খোঁচা নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা বলেন, ‘আমরা শুধু ওদের মোকাবিলাই করছি না। আমরা ওদের ধ্বংস করে দেব।’

মঙ্গলবার মিছিলে রাহুলের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে-সহ বিরোধী শিবিরের বহু সাংসদ। নির্বাচন সদনের কাছে নীতি আয়োগের অফিসের সামনে বিরোধী সাংসদদের পুলিশ আটকে দিলে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। সাংবাদিকদের এদিন রাহুল বলেন, ‘আমি এখানে আছি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমার সঙ্গে আরও ৩০০ জন সাংসদ এখানে এসেছিলেন। তাঁরাও গণতন্ত্রকে বাঁচাতে চান। অমিত শাহ, নরেন্দ্র মোদী, মোহন ভাগবত এবং জ্ঞানেশ কুমার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন।’

Continue Reading

Previous: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
Next: দিল্লির কোচ হলেন সৌরভ পদত্যাগ করতে হবে সিএবি সভাপতি থেকে

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.