Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দিল্লির কোচ হলেন সৌরভ পদত্যাগ করতে হবে সিএবি সভাপতি থেকে

দিল্লির কোচ হলেন সৌরভ পদত্যাগ করতে হবে সিএবি সভাপতি থেকে

Online Desk অক্টোবর 6, 2026
WhatsApp-Image-2026-10-06-at-15.25.18.jpeg

কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ। আইপিএল-এ দাদার ইনিংসের নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই প্রথমবার হেড কোচের ভূমিকায় সৌরভ। আগামী ২০২৭ সালের আইপিএল মরসুমের জন্য দিল্লি ক্যাপিটালস দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সৌরভ গঙ্গোপাধ্যায়। এত দিন যে দায়িত্ব সামলাচ্ছিলেন হেমাঙ্গ বাদানি, তাঁকে সরিয়েই কোচিংয়ের এই গুরুদায়িত্ব দেওয়া হলো ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সফল অধিনায়ককে। এর আগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেট ভূমিকায় নজরকাড়া কাজ করেছিলেন বাংলার মহারাজ। এবার দাদাকে দেখা যাবে হেড কোচের হটসিটে।মঙ্গলবার দিল্লি ফ্র্যাঞ্চাইজি তরফে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে। এতদিন ধরে আইপিএলের মেগা মঞ্চে সৌরভকে বিভিন্ন ভূমিকা পালন করতে দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব ও খেলোয়াড় জীবন পার করার পর, তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর এবং ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেও দীর্ঘ দিন সুনামের সঙ্গে কাজ করেছেন।জেএসডব্লিউ এবং জিএমআর-এর যৌথ মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভকে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে।

সৌরভ বলেছেন, “আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি দারুণ আগ্রহী। দিল্লি ক্যাপিটালস এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা আমার হৃদয়ের খুব কাছাকাছি, এবং বিগত বছরগুলোতে এদের সঙ্গে আমার সম্পর্ক খুবই মধুর। আমি মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি, যা এই দায়িত্বটাকে আমার কাছে আরও রোমাঞ্চকর করে তুলেছে। আমাদের একটা দারুণ দল রয়েছে এবং বিগত দিনে আমরা অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছি। আমি দলের সঙ্গে কাজ করার, নতুন মরশুমের অভিজ্ঞতা নেওয়ার এবং একটা শক্তিশালী দল গড়ে তোলার জন্য উন্মুখ হয়ে আছি।২০১৯ সালে, যখন তিনি ফ্র্যাঞ্চাইজিটিতে উপদেষ্টা হিসেবে যোগ দেন। বেশ কয়েক বছর ধরে তিনি ক্যাপিটালস পরিবারের ছেলে ও মেয়ে দুই দলেরই ‘ডিরেক্টর অব ক্রিকেট’-সহ একাধিক নেতৃত্বস্থানীয় দায়িত্ব সামলেছেন।জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল বলেন, “দাদা বরাবরই দিল্লি ক্যাপিটালস পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক আমাদের প্রধান কোচের দায়িত্ব নিয়ে কোচিং জগতে পা রাখছেন— এটি ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। তাঁকে এই দায়িত্বে দেখতে পাওয়ার জন্য আমি অপেক্ষা করছি এবং আমি নিশ্চিত যে তাঁর দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএল ট্রফি জয়ের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে উঠবে। আমাদের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা দাদার কাছ থেকে শেখার সুযোগ পাবেন।”সৌরভ দিল্লির কোচ হলে তাকে সিএবির সভাপতির পদ থেকে সরতে হবে। সেইসময়ে সিএবির সভাপতি কে হন সেটাই দেখার।

Continue Reading

Previous: জ্ঞানেশের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে কমিশন অভিযান ৩০০ সাংসদের, বিজেপিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি রাহুলের
Next: ককপিটে রক্তারক্তি, ১৫০ ইজরায়েলি যাত্রী-সহ বিমান গুলি করে নামাতে চেয়েছিল তেল আভিভ! কেন?

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.