Skip to content
অক্টোবর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাকিস্তানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত্যু ২৮ শিশুর, আহত ৪০

পাকিস্তানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত্যু ২৮ শিশুর, আহত ৪০

Online Desk অক্টোবর 15, 2026
pakistan.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা প্রতিবেশী দেশ পাকিস্তানে। একটি স্কুলের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ২৮ জন শিশুর। জখম হয়েছেন ৪০ জনেরও বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে। বেসরকারি স্কুলের ওই ছাদ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা শিক্ষকেরও।

রিপোর্ট অনুসারে, এ ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও শিশু ও কর্মী আটকে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকা ‘দির কলোনি’তে এই ঘটনা ঘটে এদিন। পুলিশ স্কুলের মালিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে। ডেপুটি কমিশনার আফাক ওয়াজির এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম জানিয়েছেন, নিহত ২৮ শিশুর সবার বয়স ১৩ বছরের কম। নিহত শিশুদের মধ্যে কন্যাশিশু ছিল ৫ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অভিভাবকরা স্কুল ও হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন। পুলিশ জানিয়েছে, স্কুল ভবনটির কাঠামো ছিল দুর্বল। কী কারণে ছাদটি ধসে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা সবার আগে স্কুলে ছুটে আসেন। মোহাম্মদ খান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরিয়ে শিশু ও কর্মীদের উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন।

Continue Reading

Previous: ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে, প্রতিবাদে যোগ দিয়েই বিপাকে অভিনেতা!
Next: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুজো গাইড ম্যাপ ২০২৬ প্রকাশ, সাইবার সচেতনতায় ২৫টি বুথ

সম্পর্কিত গল্প

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026

You may have missed

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
ARNAB.jpg

২০২১ সাল থেকে নাবালিকা বিবাহ প্রতিরোধ সংশোধনী বিল বিশ বাঁও জলে, ভারতে এখন নাবালিকা বিধবার সংখ্যা প্রায় ২ লক্ষ

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.