Skip to content
অক্টোবর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে, প্রতিবাদে যোগ দিয়েই বিপাকে অভিনেতা!

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে, প্রতিবাদে যোগ দিয়েই বিপাকে অভিনেতা!

Online Desk অক্টোবর 15, 2026
imran.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিস মুম্বই পুলিশের। আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত অভিনেতাকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ইমরান ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি মার্কিন নাগরিক। ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। গত ১০ অক্টোবর মুম্বইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমর্থনে আয়োজিত একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন ইমরান। তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জেন মেরি খান। সূত্রের খবর, ওই দিন প্রতিবাদস্থল থেকে প্রায় ৬০০ জনকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন ইমরান, লেখা এবং জেনও।

পুলিশ সূত্রের খবর, আটকের পর ইমরান-সহ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গাওদেবী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ২২৩ ধারা, ১২৬(২) ধারা এবং বেআইনি জমায়েত সংক্রান্ত ১৮৯(২), ১৮৯(৩) ও ১৮৯(৫) ধারাও। পুলিশকর্মীরাই এই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন। আটক হওয়ার পর সমাজমাধ্যমে একটি ছবিও পোস্ট করেছিলেন ইমরান। পুলিশের ভ্যানের ভিতরে তোলা সেই ছবির সঙ্গে রসিকতা করে তিনি লিখেছিলেন, ‘‘মনে হচ্ছে গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি!’’ পরে একটি ভিডিয়োয় তাঁকে পুলিশের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলতে শোনা যায়। সেই ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

Continue Reading

Previous: আসানসোলের ধেমোমেন কোলিয়ারির দুর্গাপুজো : এবারের থিক রাম মন্দির
Next: পাকিস্তানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত্যু ২৮ শিশুর, আহত ৪০

সম্পর্কিত গল্প

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026

You may have missed

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
ARNAB.jpg

২০২১ সাল থেকে নাবালিকা বিবাহ প্রতিরোধ সংশোধনী বিল বিশ বাঁও জলে, ভারতে এখন নাবালিকা বিধবার সংখ্যা প্রায় ২ লক্ষ

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.