Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ও খুনের চেষ্টায় গ্রেফতার ৩, যোগ লরেন্স বিশ্নোই গ্যাংয়ের!

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ও খুনের চেষ্টায় গ্রেফতার ৩, যোগ লরেন্স বিশ্নোই গ্যাংয়ের!

Online Desk অক্টোবর 19, 2026
New-Project-94.webp

নিজস্ব সংবাদাতা: অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেন থেকে পাকড়াও করা হয় অভিযুক্তদের। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুজন হরিয়ানার বাসিন্দা এবং একজন মহারাষ্ট্রের। তদন্তকারীদের দাবি, তিনজনেরই যোগ রয়েছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলা চালানোর আগে টাইগারের গতিবিধির উপর নজরদারি চালিয়েছিল তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়েই ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রতি রবিবার জুহুর ফুটবল মাঠে যান টাইগার। অভিযুক্তরা সেই অভ্যাসের কথা জানত। তদন্তকারীদের অনুমান, রবিবার মাঠ থেকে গাড়িতে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল।

গুলি চালানোর পর পালানোর ছকও আগে থেকেই কষে রেখেছিল আততায়ীরা। অভিযোগ, ঘটনার পর মুম্বইয়ের ভিলে পার্লে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে বাইক ফেলে রেখে বরিভলির দিকে যাওয়ার ট্রেনে ওঠে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, পুলিশের নজর এড়াতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাতে ঢুকে পড়েছিল অভিযুক্তরা। তাদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: দ্বিতীয় সপ্তমীর রাতে রক্তাক্ত দুর্গাপুর! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত কিশোর-সহ ২, গুরুতর জখম আরও ২
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, বাইকের সূত্র ধরে তিন অভিযুক্ত গ্রেফতার, সামনে এল বিষ্ণোই গ্যাং যোগ!

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-99.webp

ম্যাডক্সে একসঙ্গে ঢাক বাজালেন দুই ‘দাদা’, অষ্টমীতে শুরু সৌরভের বায়োপিকের প্রচার

Online Desk অক্টোবর 19, 2026
New-Project-87.webp

জুহুতে টাইগার শ্রফকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি! প্রকাশ্যে অভিনেতার ব্যান্ডেজ বাঁধা ছবি

Online Desk অক্টোবর 19, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.