Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • দ্বিতীয় সপ্তমীর রাতে রক্তাক্ত দুর্গাপুর! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত কিশোর-সহ ২, গুরুতর জখম আরও ২

দ্বিতীয় সপ্তমীর রাতে রক্তাক্ত দুর্গাপুর! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত কিশোর-সহ ২, গুরুতর জখম আরও ২

Online Desk অক্টোবর 19, 2026
New-Project-93.webp

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দ্বিতীয় সপ্তমীর রাতেও রক্তাক্ত শহরের রাস্তা। ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোর-সহ দুই বাইক আরোহীর। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন আরও দু’জন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত কুমারমঙ্গলম পার্কের রাস্তায়। ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

সূত্রের খবর, মৃত কিশোরের নাম অনির্বাণ চক্রবর্তী (১৬)। দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার বাসিন্দা ছিল সে। অপর মৃত যুবকের নাম সাহিল শর্মা (২২)। তাঁর বাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে। পুজোর আনন্দের মধ্যেই পরপর পথ দুর্ঘটনায় দুই তরতাজা প্রাণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই চার বাইক আরোহী। কুমারমঙ্গলম পার্কের দিক থেকে আই সেক্টর মোড়ের রাস্তা ধরে যাওয়ার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, দুটি বাইকে থাকা চারজনই গুরুতর জখম হন। পরে স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রথমে চারজনকেই দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১৬ বছরের কিশোর অনির্বাণ চক্রবর্তীর।

বাকি তিনজনকে পরবর্তী সময়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাহিল শর্মাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

পুজোর দিনগুলিতে দুর্গাপুরের রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। উৎসবের রাতে মণ্ডপে মণ্ডপে যখন দর্শনার্থীদের ভিড়, তখনই শহরের রাস্তায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে পথ নিরাপত্তা নিয়ে। বিশেষ করে রাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরোনোর সময় গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এসেছে। যদিও এই দুর্ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।

Continue Reading

Previous: ‘আমি সেই মেয়ে’ ! নারীশক্তির জয়গানে এবার চমক তাড়দহ নস্করাইট রূপায়ণ সংঘের
Next: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ও খুনের চেষ্টায় গ্রেফতার ৩, যোগ লরেন্স বিশ্নোই গ্যাংয়ের!

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.