Skip to content
অক্টোবর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আজও দুর্গা মণ্ডপে বাজে নস্টালজিয়ার সুর, রামকৃষ্ণের পদধূলি মাখা ৩৫০ বছরের ভদ্র বাড়ির পুজো

আজও দুর্গা মণ্ডপে বাজে নস্টালজিয়ার সুর, রামকৃষ্ণের পদধূলি মাখা ৩৫০ বছরের ভদ্র বাড়ির পুজো

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-1.webp

বাঁকুড়া, কোতুলপুর: বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতুলপুরের ভদ্র বাড়ির পুজো। সময়ের স্রোতে জমিদারি নেই, জৌলুস অনেকটাই ম্লান। তবুও সাতমহলা বাড়ির ভাঙা ইটের ফাঁকে আজও লেগে আছে সাড়ে তিনশো বছরের ইতিহাস। আর সেই ইতিহাসকে ঘিরে এলাকার মানুষের আবেগ, নস্টালজিয়া আজও অমলিন।

শোনা যায়, কোতুলপুরের ভদ্র পরিবারের আদি ব্যবসা ছিল লবণের আমদানি-রপ্তানি। জনশ্রুতি আছে, এই ভদ্ররাই মনসামঙ্গল খ্যাত চাঁদ সদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসামঙ্গলের উপাখ্যানের মতোই সুদূর অতীতে এই পরিবারের সদস্যরা সপ্তডিঙা ভাসিয়ে পাড়ি দিতেন সাত সমুদ্র তেরো নদী। লবণ ব্যবসায় ফুলে-ফেঁপে ওঠা এই পরিবার প্রায় ৩৫০ বছর আগে বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাতাবের কাছ থেকে কোতুলপুর সংলগ্ন ১৭টি তালুকের জমিদারি সত্ত্ব কিনে নেয়।

জমিদারি পত্তনের সঙ্গেই শুরু হয় দেবী দুর্গার আরাধনা। সাতমহলা জমিদারবাড়ির উঠোনে তৈরি হয় বিশাল দুর্গা মণ্ডপ। পরে ভদ্র পরিবার দু’ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায় পুজোও। দুই বাড়িতেই সমান আড়ম্বরে চলতে থাকে দুর্গা আরাধনা। একসময় এই পুজোর জাঁকজমক ছিল দেখার মতো। পুজোর ক’দিন পুতুল নাচ, রামলীলা পাঠ, যাত্রাপালায় গমগম করত গোটা জমিদারবাড়ি। খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর-দূরান্তে।

এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক ইতিহাস। ১৮৮০ সালের ১০ অক্টোবর, সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব ঢুকে পড়েছিলেন এই ভদ্র বাড়িতে। পুজো দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। তাঁর পদধূলিতে ধন্য হয়েছিল এই মণ্ডপ।

কিন্তু সময়ের তালে তাল মিলিয়ে ছন্দ পতন হয় পুজোর। জমিদারি প্রথা বিলোপের পর থেকেই ভাঁটা পড়ে কোষাগারে। সংস্কারের অভাবে আজ পলেস্তারা খসে বেরিয়ে পড়েছে সাতমহলা বাড়ির ইটের পাঁজর। অনেক মন্দির আজ ধ্বংসের মুখে। তবুও অতীত ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জমিদারবাড়ির একাংশ, শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ এবং দুর্গা মণ্ডপ। পরিবারের উদ্যোগে ইতিমধ্যেই বেশ কয়েকটি মন্দির নতুন করে সংস্কার করা হয়েছে।

কিন্তু জৌলুস কমলেও আবেগ কমেনি এতটুকু। আজও পুজোর দিনগুলিতে হাজারো মানুষ ভিড় করেন ভদ্র বাড়ির দুর্গা মণ্ডপে। ঢাকের বোলে, ধুনোর গন্ধে ফিরে আসে সেই পুরনো দিনের স্মৃতি।

Continue Reading

Previous: এবারে আর্চারিতে সোনা ভারতের
Next: বঙ্গে শিল্পজোয়ারে নয়া সম্ভবনা, আজই নবান্নে রিলায়েন্সের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, বাংলায় বড় বিনিয়োগের আভাস

সম্পর্কিত গল্প

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026

You may have missed

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
ChatGPT-Image-Sep-30-2026-04_45_06-PM.png

কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.