স্পোর্টস ডেস্ক : ২০২৬ এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের কম্পাউন্ড আর্চারি দল। চিনকে হারিয়ে পদক জেতে ভারতের তিরন্দাজি দল। ছুঁয়ে ফেলে কোরিয়ানদের রেকর্ড। কম্পাউন্ড মহিলা দলগত সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৪-২৩৩ ব্যবধানে হারায় ভারত। পরে ফাইনালে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে মহিলা দলগত কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জেতে। ফাইনালের স্কোর বিশ্বরেকর্ডের সমান.ফাইনালের আগে সেমিফাইনালেও কঠিন লড়াই হয়েছিল। দক্ষিণ কোরিয়াকে ২৩৪-২৩৩ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট পায় ভারত। ম্যাচের দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া চাপ বাড়িয়ে ১৭৫-১৭৫ করে ফেলেছিল। তবে শেষ দিকে এক পয়েন্টের লিড নেয় ভারত। শেষ শটে চিকিতার ১০, পৃথিকার ১০ এবং জ্যোতির ৯ পয়েন্ট ভারতকে এক পয়েন্টের জয় এনে দেয়।