Skip to content
অক্টোবর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • আসানসোলে বিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ চিমনি ধসে পড়ে মৃত্যু ৪ জনের

আসানসোলে বিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ চিমনি ধসে পড়ে মৃত্যু ৪ জনের

Online Desk অক্টোবর 18, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: সপ্তমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা আসানসোলে। একটি বিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ চিমনির একাংশ ধসে পড়ে শনিবার সন্ধ্যায় চার জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জামুরিয়া এলাকায় ‘শ্যাম এসইএল অ্যান্ড পাওয়ার লিমিটেড’ কারখানায় নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার সময় সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।

জামুরিয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায় জানান, চার জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করা হলেও দেখা যায়, তিন জনের মৃত্যু হয়েছে। অন্য এক জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভেন্টিলেটরে রাখা হলেও শেষরক্ষা হয়নি। তিনি বলেন, ‘অন্যান্য কর্মীরা কাঠামোটি ধসে পড়তে দেখে দ্রুত সরে যেতে পেরেছিলেন। কিন্তু ওই চার জনের ক্ষেত্রে—ভাগ্যই বলুন বা অন্য কিছু—দুর্গাপূজার সপ্তমীর দিনই তাঁদের মৃত্যু হল। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা সবাইকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমাদের চার ভাইকে বাঁচাতে পারলাম না।’

কোনও গাফিলতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে বিধায়ক বলেন, “আমি একে গাফিলতি বলব না। ‘শ্যাম এসইএল’একটি নামী কোম্পানি; এখানকার কর্মীরা প্রশিক্ষিত এবং দীর্ঘ দিন ধরে এই ধরনের কাজ করছেন। কংক্রিটের ঢালাইটি সদ্য দেওয়া হয়েছিল। সম্ভবত কোনও এক জায়গায় কোনও সমস্যা তৈরি হয়েছিল।”তিনি আরও জানান, শ্রমিকরা সুরক্ষাসামগ্রী ব্যবহার করছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। উল্লেখ্য, আসানসোল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কলকাতায় একটি দুর্গাপূজার মণ্ডপে ভিড়ের চাপে শনিবার সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার সময়েই আরও একটি পৃথক দুর্ঘটনা ঘটল সপ্তমীর সন্ধ্যায়।

Continue Reading

Previous: সপ্তমীতেও বামেদের বুক স্টল ভাঙার চেষ্টা প্রশাসনের, উত্তপ্ত হল যাদবপুর-বারাসত-নাগেরবাজার
Next: চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার ৭, ধৃত পুজো কমিটির সম্পাদক-সহ একাধিক কর্তা

সম্পর্কিত গল্প

accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
General-Syed-Aamer-Raz.avif

‘দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রস্তুত সেনা’, ফের পরমাণু হামলার হুমকি পাকিস্তানের

Online Desk অক্টোবর 18, 2026

You may have missed

IMG-20261018-WA0005.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 18, 2026
WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.