Skip to content
অক্টোবর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সপ্তমীতেও বামেদের বুক স্টল ভাঙার চেষ্টা প্রশাসনের, উত্তপ্ত হল যাদবপুর-বারাসত-নাগেরবাজার

সপ্তমীতেও বামেদের বুক স্টল ভাঙার চেষ্টা প্রশাসনের, উত্তপ্ত হল যাদবপুর-বারাসত-নাগেরবাজার

Online Desk অক্টোবর 18, 2026
cpim-party.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজোয় বামেদের বইয়ের স্টল ঘিরে প্রশাসনের উচ্ছেদের চেষ্টা অব্যাহত। বইয়ের স্টল ভাঙতে সপ্তমীর সন্ধ্যায় নিয়ে আসা হল বুলডোজার। যদিও বামপন্থী মানুষজনের সমবেত প্রতিরোধে পিছু হঠে প্রশাসন। যাদবপুর ছাড়াও এদিন উত্তেজনা ছড়িয়েছে বারাসত ও নাগেরবাজারে। কোথাও স্টল সরানোর বিরুদ্ধে বিক্ষোভ, কোথাও আবার ভাঙচুর ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের একটি অস্থায়ী বইয়ের স্টল ভাঙার চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছে স্টল সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। স্টল ভাঙার জন্য ঘটনাস্থলে একটি বুলডোজারও আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ দলের একাধিক শীর্ষ নেতা। স্টল সরানোর নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পুলিশের কাছে কোনও লিখিত নোটিস বা আইনি নির্দেশ রয়েছে কি না, তা জানতে চান বাম নেতৃত্ব। এদিকে, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বাম কর্মীরা। তাঁরা স্লোগান দেওয়ার পাশাপাশি জাতীয় সঙ্গীতও গাইতে শুরু করেন।

অন্য দিকে যাদবপুরের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বারাসতেও বামেদের বইয়ের স্টল ঘিরে অশান্তি ছড়ায়। কলোনি মোড় ও চাঁপাডালি মোড় এলাকায় সিপিএমের বুকস্টলে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, শনিবার সন্ধ্যায় কয়েক জন বিজেপি সমর্থক হনুমান চালিশা হাতে সেখানে হাজির হন। এরপর স্টলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। নষ্ট করা হয় বইপত্রও। উপস্থিত লোকজনের হাতে হনুমান চালিশা তুলে দেওয়ার অভিযোগও উঠেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Continue Reading

Previous: চোরবাগান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ, একজনের চাকরি, তদন্তে বিচারপতির নেতৃত্বে সিট
Next: আসানসোলে বিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ চিমনি ধসে পড়ে মৃত্যু ৪ জনের

সম্পর্কিত গল্প

suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
police.jpg

চোরবাগান বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, নবমী পর্যন্ত নির্দিষ্ট এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের

Online Desk অক্টোবর 18, 2026
amit-shah1.jpg

চোরবাগানে পদপিষ্টে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন শাহ

Online Desk অক্টোবর 18, 2026

You may have missed

IMG-20261018-WA0005.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 18, 2026
WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.