Skip to content
অক্টোবর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চোরবাগান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ, একজনের চাকরি, তদন্তে বিচারপতির নেতৃত্বে সিট

চোরবাগান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ, একজনের চাকরি, তদন্তে বিচারপতির নেতৃত্বে সিট

Online Desk অক্টোবর 18, 2026
1792269765_suvendu-bite-1280.jpg

ওঙ্কার ডেস্ক: চোরবাগানের দুর্ঘটনায় গাফিলতির প্রমাণ মিললে কাউকে রেয়াত করা হবে না। পুজো কমিটির উদ্যোক্তা হোন বা পুলিশকর্মী, প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি, পরিবারের একজন সদস্যকে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। তাঁদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর দাবি, চোরবাগানের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হবে। ওই দলের নেতৃত্বে থাকবেন একজন বিচারপতি। শুভেন্দু জানান, বিশেষ তদন্তকারী দলে এসটিএফ, সিআইডি-সহ একাধিক তদন্তকারী সংস্থার আধিকারিকেরা থাকবেন। এই তদন্তের জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগেকে চিঠি লিখবেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি বিভিন্ন দিক খতিয়ে দেখবে তদন্তকারী দল।
মুখ্যমন্ত্রী আরও জানান, মৃতদের মধ্যে ন’জনের পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন তিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। অতীতের কয়েকটি দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৫ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। দার্জিলিঙে হড়পা বানে শতাধিক মানুষ ভেসে গিয়েছিলেন। সেই সময় রাজ্য সরকারের ভূমিকা মানুষ দেখেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Continue Reading

Previous: কবিতা
Next: সপ্তমীতেও বামেদের বুক স্টল ভাঙার চেষ্টা প্রশাসনের, উত্তপ্ত হল যাদবপুর-বারাসত-নাগেরবাজার

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026

You may have missed

IMG-20261018-WA0005.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 18, 2026
WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.