মৃত অক্ষর
সপ্তদ্বীপা অধিকারী
শূন্য কবরে শুয়ে আছে
অক্ষরমালা।
পাশে তার নীল চিহ্ন নেই।
অথচ সবুজ বাতির উপস্থিতি পথ পরিষ্কারের ইঙ্গিতে পূর্ণ !
হাতে না বাড়ালে হাত সমস্ত বার্তা বোবা বোবা লাশ
সমস্ত অক্ষরের শরীরে তাই কাফনের কাপড়,
শেষ হওয়া আজানের গায়ে কতগুলো প্রশ্নচিহ্নের মিথ বিশল্যকরণীর মতো চেয়ে আছে।