Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এক মাসে আলিপুরদুয়ারে হাতির দাপটে মৃত্যু ৫ জনের; আতঙ্কে এলাকাবাসী

এক মাসে আলিপুরদুয়ারে হাতির দাপটে মৃত্যু ৫ জনের; আতঙ্কে এলাকাবাসী

Online Desk নভেম্বর 18, 2025
elephant.png

ওঙ্কার ডেস্ক: মাদারিহাট এলাকায় ফের বুনো হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। সোমবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মহিলাটি বাজার থেকে ফেরার পথে আচমকাই জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে একটি দাঁতাল হাতি। গ্রামসংলগ্ন কাঁচা রাস্তা ধরে দ্রুতগতিতে এগিয়ে এসে হাতিটি প্রথমে মহিলাকে ধাক্কা মারে, পরে শুঁড় দিয়ে তুলে মাটিতে আছড়ে ফেলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা চিৎকার করে অন্যদের খবর দিলেও, কেউই ততক্ষণে হাতিটির কাছে যেতে সাহস পাননি।
খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বনকর্মীদের মতে, হামলাকারী হাতিটি সম্ভবত গত কয়েক দিন ধরে গ্রাম লাগোয়া এলাকাতেই ঘোরাফেরা করছিল। রাতে খাবারের সন্ধানে কলা-বাগান ও ধানখেতের দিকেও নেমে আসছিল বলে সন্দেহ। এর আগে একই এলাকায় কয়েকটি বাড়ির চাল ভেঙে ফেলার অভিযোগও উঠেছিল। বনকর্মীরা পায়ের দাগ দেখে হাতিটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সকাল থেকেই গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যায়। বাজারও আগেভাগে বন্ধ করে দেন ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বনদপ্তরকে বহুবার হাঁটাহাঁটি করা হাতির খবর দেওয়া হলেও, রাতে টহলদারি বাড়ানো হয়নি। ফলে গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বনকর্মীরা অবশ্য জানিয়েছেন, এলাকার চলমান পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত টহল, নজরদারি ও হুল্লোড় দল মোতায়েন করা হচ্ছে।
মৃত মহিলার পরিবার শোকে ভেঙে পড়েছে। তাঁদের অভিযোগ, আগেও একাধিকবার হাতি আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান হয়নি। গত অক্টোবর মাসে হাতির দাপটে ঐ এলাকার ছার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এলাকার মানুষের নিরাপত্তা রক্ষার ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
অপরদিকে বনবিভাগ জানিয়েছে, হাতিটিকে জনবসতি থেকে দূরে ঠেলে দিতে চেষ্টা চলছে। প্রয়োজনে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হবে। পাশাপাশি, গ্রামবাসীদের সতর্ক থাকতে এবং অন্ধকারের পরে বাড়ির বাইরে একা বেরোতে নিষেধ করা হয়েছে। জঙ্গল-পার্শ্ববর্তী এলাকায় বাস করা মানুষদের বিশেষ সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

Post Views: 71

Continue Reading

Previous: সেখ হাসিনার মৃত্যুদন্ডের পর দফায় দফায় অশান্তি বাংলাদেশে; নিয়ন্ত্রণ আনতে রাস্তায় সেনা
Next: আত্মঘাতী হামলার পক্ষে আগেই সাফাই দিয়েছিল উমর! ভিডিও বার্তায় দিয়েছিল বিস্ফোরণের ইঙ্গিত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.