Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আত্মঘাতী হামলার পক্ষে আগেই সাফাই দিয়েছিল উমর! ভিডিও বার্তায় দিয়েছিল বিস্ফোরণের ইঙ্গিত

আত্মঘাতী হামলার পক্ষে আগেই সাফাই দিয়েছিল উমর! ভিডিও বার্তায় দিয়েছিল বিস্ফোরণের ইঙ্গিত

Online Desk নভেম্বর 18, 2025
umar-nabi.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে গত ১০ নভেম্বর বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক উমর নবি। গোটা ঘটনা খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গোয়েন্দারা জানতে পেরেছেন বিস্ফোরণের আগে একটি ভিডিও ধারণ করেছিল উমর নবি। যেখানে আত্মঘাতী বিস্ফোরণের পক্ষেই সাফাই দিয়েছিল সে। অনুমান, দীর্ঘ দিন ধরে চরমপন্থী ভাবধারার সঙ্গে জড়িয়ে পড়েছিল উমর।

সূত্রের খবর, দিল্লিতে বিস্ফোরণের আগে নিজের মোবাইলে একটি ভিডিও রেকর্ড করে উমর। সেখানে সে যুক্তি দেয় আত্মঘাতী হামলার পক্ষে। উমরের দাবি, সমাজে আত্মঘাতী হামলার বিষয়টিকে ‘ভুল বোঝা হয়েছে’। এই ধরনের হামলাকে সমর্থন করেছিল দিল্লি বিস্ফোরণে নিহত সন্দেহভাজন। ভিডিওতে উমর দাবি করে, আত্মঘাতী হামলাকে যে ভাবে দেখা হয়, তা সঠিক নয়। এই ভিডিও দেখার পর তদন্তকারীদের অনুমান, হামলার আগে চরমপন্থী ভাবধারাকে যুক্তিযুক্ত হিসেবে দেখানোর চেষ্টা করেছিল উমর। পাশাপাশি বিস্ফোরণের ইঙ্গিতও দিয়েছিল সে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে একটি আই ২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। যার ফলে ১৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। প্রাণঘাতী এই বিস্ফোরণের তদন্তে নেমে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, গাড়িতে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় দিল্লিতে বিস্ফোরণ হয়। যার চালকের আসনে ছিল উমর নবি। তবে বিস্ফোরণ পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে নাকি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 181

Continue Reading

Previous: এক মাসে আলিপুরদুয়ারে হাতির দাপটে মৃত্যু ৫ জনের; আতঙ্কে এলাকাবাসী
Next: সংস্কারের জন্য বন্ধ নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, ভিড় বাড়ছে শান্তিপুরের দুটি ফেরিঘাটে, যানবাহনের লম্বা লাইন

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.