Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • সংস্কারের জন্য বন্ধ নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, ভিড় বাড়ছে শান্তিপুরের দুটি ফেরিঘাটে, যানবাহনের লম্বা লাইন

সংস্কারের জন্য বন্ধ নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, ভিড় বাড়ছে শান্তিপুরের দুটি ফেরিঘাটে, যানবাহনের লম্বা লাইন

Online Desk নভেম্বর 18, 2025
WhatsApp-Image-2025-11-18-at-1.57.03-PM-1.jpeg

নিলয় ভট্টাচার্য, নদিয়া : পশ্চিমবঙ্গের অন্যতম একটি তীর্থস্থান নদিয়ার নবদ্বীপ। বহু জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন। আর এই নবদ্বীপের গুরুত্বপূর্ণ একটি সেতু হল গৌরাঙ্গ সেতু। প্রায় ৪৫ দিন ধরে সম্পূর্ণরূপে বন্ধ এই গৌরাঙ্গ সেতু। ফলে তার প্রভাব পড়ছে শান্তিপুরের ফেরিঘাট গুলিতে। শান্তিপুরের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায়। বড় ছোট এবং মাঝারি যানবাহনের লম্বা লাইন পড়ছে এই ফেরিঘাটগুলিতে। আর এই লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই গাড়ি গুলিকে।

পূর্ব বর্ধমান এবং কালনার যোগাযোগের একমাত্র ওভারব্রিজ ছিল নবদ্বীপের এই গৌরাঙ্গ সেতু। বেশিরভাগ যানবাহন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করতো। সেই ব্যস্ততম সেতুর সমস্যা জনিত কারণে এবং মেরামতের জন্য ৪৫ দিন বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবহন দপ্তর। সেই নির্দেশিকা জারি হওয়ার পর একাধিক গাড়ি দেখা যায় শান্তিপুরের কালনাঘাট এবং গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার হতে। যার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে পণ্য বোঝায় গাড়িগুলিকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।

পাশাপাশি, গাড়ি চালক আদাবুল শেখ বলেন, “কাঁচা সবজি নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। ফলে গাড়ি ভাড়া বাড়াতে হচ্ছে।“ ফেরিঘাটের কর্মী শিবেন দত্ত  বলেন, “এই ঘাট দিয়ে আগে ২৪ ঘণ্টায় ৬০-৭০ টা গাড়ি চলাচল করত। কিন্তু এখন প্রচুর গাড়ি যাতায়াত করছে। ফলে যানজটের সমস্যা হচ্ছে। যদি শান্তিপুরে ভাগীরথী নদীর উপর একটি ব্রিজ তৈরি করা হয় তাহলে সাময়িক এই দুর্ভোগ গুলি আর থাকবে না।“

সম্প্রতি শান্তিপুরের কালনা থেকে ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মাটি পরীক্ষার কাজ শেষ হলেও এখনো পর্যন্ত কবে এই ব্রিজের কাজ শুরু হবে তা নির্ধারণ করা হয়নি। পূর্ব বর্ধমান এবং কালনার পাশাপাশি, বর্ধমান এবং হুগলীর যাতায়াতের একমাত্র সেতু নবদ্বীপ গৌরাঙ্গ ব্রিজ। সেই কারণে অত্যন্ত প্রয়োজন এখন ভাগীরথী নদীর উপর দিয়ে আরেকটি ব্রিজের। এখন দেখার শান্তিপুরের ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজ তৈরির কত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় পরিবহন দফতর।

Continue Reading

Previous: আত্মঘাতী হামলার পক্ষে আগেই সাফাই দিয়েছিল উমর! ভিডিও বার্তায় দিয়েছিল বিস্ফোরণের ইঙ্গিত
Next: বিচার প্রক্রিয়ায় সক্রিয়ার পাশাপাশি নাগরিক অধিকার রক্ষা করাও জরুরি; জানালেন জাস্টিস গাভাই

সম্পর্কিত গল্প

New-Project-58.webp

“পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে”, গাইঘাটা এনকাউন্টারের পর জিরো টলারেন্সের বার্তা মন্ত্রী দিলীপের

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Global-Mobility-Struggles.jpg

পথে বেরোলেই আতঙ্ক ! ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বের ১৯৭টি দেশে মানুষের হাঁটা নিয়ে আতঙ্ক

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-27-at-15.57.33.jpeg

পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন, শুভেচ্ছা কোহলির

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-58.webp

“পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে”, গাইঘাটা এনকাউন্টারের পর জিরো টলারেন্সের বার্তা মন্ত্রী দিলীপের

Online Desk অক্টোবর 27, 2026
India-Bond-Market-Downturn.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.