নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : বুধবার নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ৫৪তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চণ্ডীগড়কে ৩৭–৩৩ ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করল পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের জগেন্দ্র ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই দলের গোলরক্ষক সৌরভ টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পান। চণ্ডীগড়ের রবি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ করেন রাজ্যের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী।
তৃতীয় স্থান অধিকার করে ছত্তিশগড়। তারা তৃতীয় স্থানের ম্যাচে রাজস্থানকে ৪৩–৩৭ ব্যবধানে পরাজিত করে।
জাতীয় হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ও টেকনো ইন্ডিয়া গ্রুপ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
