Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লাল কেল্লায় মোদীর ভাষণে উঠে এল বাংলা ভাষার প্রসঙ্গ; বললেন ভাষা গর্বের বিষয়

লাল কেল্লায় মোদীর ভাষণে উঠে এল বাংলা ভাষার প্রসঙ্গ; বললেন ভাষা গর্বের বিষয়

Online Desk আগস্ট 15, 2025
modi.png

ওঙ্কার ডেস্ক: ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এল বাংলা ভাষার প্রসঙ্গ। যে ইস্যু নিয়ে গত কয়েক মাস ধরে জাতীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা, সেই ভাষা বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রীর মন্তব্য নতুন মাত্রা যোগ করল আলোচনায়। বৈচিত্র্যের শক্তি এবং একতার বার্তা তুলে ধরে মোদী বলেন, “বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। সব ভাষা দেশের গর্ব ও ঐতিহ্যের বিষয়”। তাঁর এই এক বাক্যেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হল নতুন সুর।
প্রধানমন্ত্রী এদিন ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের উদাহরণ দিতে গিয়ে মহাকুম্ভের প্রসঙ্গ তোলেন। তিনি জানান, মহাকুম্ভে দেশের বহুমুখী সংস্কৃতির মিলন ঘটেছে, যা আমাদের ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। সেই প্রেক্ষিতেই ভাষার প্রসঙ্গ তুলে মোদী বলেন, “ভাষার বৈচিত্র্যও রয়েছে আমাদের দেশে। এর মধ্যে মারাঠি, অহমিয়া, বাংলা, পালি, প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাগুলিই আমাদের জ্ঞানের উৎস”। তিনি জোর দিয়ে জানান, বিশ্বের কাছে ভারতের এই বৈচিত্র্যই এক বিস্ময়, আর তাই প্রত্যেক ভারতবাসীর উচিত সব ভাষার প্রতি সমান শ্রদ্ধা রাখা, কারণ প্রতিটি ভাষা থেকেই কিছু না কিছু শেখার রয়েছে এবং সেই শিক্ষাই জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে জানিয়েছেন, বাংলা ভাষা বললেই দেশের কিছু রাজ্যে বাঙালিদের বয়কট করা হচ্ছে। ভাষা অপমানের প্রতিবাদে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর মধ্যেই কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্যর মন্তব্য“বাংলা কোনও ভাষাই নয়”। বিজেপি নেতার এইরুপ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ভাষা বিতর্ককে আরও কুৎসিত মোড় দিয়েছিল।
এই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তাঁর বক্তব্য সাম্প্রতিক ভাষা-রাজনীতির উত্তাপ অনেকটাই প্রশমিত করতে পারে। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই মন্তব্যের মধ্য দিয়ে কেন্দ্র আপাতত শান্তি বার্তা দিতে চাইছে, কিন্তু ময়দানে ভাষা-ভিত্তিক রাজনীতির সংঘাত এত সহজে থামবে না। তবুও, দেশের স্বাধীনতার দিনে দেশের প্রধানমন্ত্রী বাংলা ভাষার মর্যাদা ও গৌরবের কথা উচ্চারণ করায় গর্বিত বোধ করছেন বহু বাংলাভাষী।

Post Views: 170

Continue Reading

Previous: বার বার হুমকিতে ভারত ভীত নয়, পাকিস্তানকে সতর্ক করল নয়াদিল্লি
Next: যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর, স্বাধীনতা দিবসে শক্তি আত্মনির্ভরের কথা বললেন মোদী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.